অধঁরা এবং নীল আকাশ

অধঁরা... আকাশ দেখেছ ? নীল আকাশ...
নির্জন শূন্যতা বুকে ধরে অপেক্ষার 
অনন্ত সময় একা......একা.....
কষ্টের প্রহর কি করে গুনে যায়....?
তোমার অরণ্য ও এখন তেমনি
তোমার দেয়া এক বুক শূন্যতা নিয়ে
অপেক্ষার দায় ভার কাঁধে ....
একা...একা...দিন কাটায়...।
ঐ আকাশের মতোই এখন ..
এই অরণ্যের পৃথিবী ছেয়ে আছে
কষ্টের নীল চাঁদরে.......
আকাশের মতোই নির্জন সন্ধায়
হৃদয় ক্ষত থেকে শুরু হয়..
প্রতিদিন রক্ত ক্ষরন...
রাতের অন্ধকারে সুখ গুলো
যেন ঘোর অমাবশ্যা ,
নিজের ছাঁয়াকে মনে হয় আলেয়া ....
ঐ আকাশ কষ্টের ভার সইতে না পেরে 
মাঝে মাঝে অশ্রু ঝড়ায় বৃষ্টির ছলে...
শুধু আমি পারিনা দু চোখের কোন হতে
আকাশের মতো বৃষ্টি ঝড়াতে...
আমার কষ্ট গুলো দিন দিন শুধু
বুকের পাঁজড়ে বাসা বাঁধে....
তবুও অঁধরা.... আমার এতোটুকু ক্লান্তি নেই
তোমার জন্য অপেক্ষার প্রহর গুনতে...।






নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

চলোনা আজ ভালোবাসি

চলোনা আজ ভালোবাসি


চলোনা দুজন আজ ভালোবেসে
হাড়িয়ে যাই ওই সুদুরে ,
যেখানে দিগন্ত মিশে আছে
শেষ সিমানা জুড়ে....।

এসোনা দেখো কি অপরুপ সেঁজেছে
গোধূঁলি আজ আবিরে ,
চলোনা ভালোবেসে সন্ধা নামাই
আজ এই ধরনি তলে....।

নামুকনা আধাঁর যতোটা খুশি
তোমারই চোখের কাজঁল ছুয়ে ,
চাঁদেরই জোছনা ঝড়ুঁকনা আজ
তোমারই অধঁরে....।

সুখেরই অনুভুতি হৃদয়ে নিয়ে
এই সন্ধার আবেগে ....
স্বপ্ন গুলো উঁড়াই আজ
জোনাকির ডানায় ভর করে...।


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধঁরা

অধঁরা


তখন আমি ছিলাম একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর
যখন তুমি আমার হৃদয়ের নরম পলিতে ,
ভালোবাসার প্রথম বীজ রোপন করেছিলে অধঁরা___
তুমি আমায় প্রথম হাত ধরে ভালোবাসার পথ চলতে শিখিয়েছিলে
যেভাবে প্রথম বরষের শিশুকে চলতে শিখানো হয়
অধঁরা.. তুমিই প্রথম আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিলে____

আজ তুমি নেই অধঁরা আমার পাশে,তবুও
তোমার স্মৃতি আমার মনো মন্দিরে সজতনে রাখা আছে ।
আমার ভাবনায়,আমার কল্পনায় তুমি আছো ও থাকবে
অধঁরা তুমি শেষ চিঠিতে লিখেছিলে___
‍‌‌‌‌‍‍‍"কখনো যেন ভুলোনা আমায়"
ভুলিনি তোমায় আমি অধঁরা আজও,অথচ__
অথচ অধঁরা তুমি ভুলেছ সবই,রাখনি কথা
বেধেঁছ সুখেরই সংসার,খুঁজে নিয়েছ আপন ঠিকানা ।

অপেক্ষায় আছি অধঁরা,তেরটা বসন্ত কেটে গেছে তুমি হীনা
তোমার রোপন করা সে ভালোবাসার বীজ অংঙ্কুরিত হয়েছিলো-
সেই অনেক আগেই,সেই চারা গাছটি আজ একটি বৃক্ষ রুপে_
অজতনে বেড়ে ওঠেছে,অনেক শাঁখা প্রশাঁখায় বিসৃত ।
আমি সেই বৃক্ষটিরে হৃদয় থেকে আজও উঁপড়ে ফেলতে পারিনি
ভূগর্ভের মতো আমার হৃদয়ের গহিনে বৃক্ষটির শিকড় আজও
অনেক শক্ত ভাবে আঁকড়ে ধরে আেছ______

অধঁরা... তোমার সেই অরন্য আগের মতো নেই আর
বদলে গেছে অনেক,অপেক্ষার ভারে বড় বেশি ক্লান্ত এখন ।
সময়ের পরিহাঁসে সেই কুঁচ কুঁচে কালো চুল বদলেছে আপন রং
শুধু যায়নি মুছে হৃদয়ের ক্ষত,চলছে অবিরত রক্ত ক্ষরন ।
অধঁরা.. এখনো তোমার অরণ্য সড়ল ধাঁধার উত্তর মেলাতে পারেনা ,
এখনো জীবনের যোগ বিয়োগের অংক মেলাতে পারেনা ,
এখন তোমার অরণ্য এক বুক জ্বালা নিয়ে কাটায় প্রহর,
ঘুম হীন রজনি সঙ্গি হীনতায় বড় বেশি কাতর_____
নতুন সকাল আসে এ ধরনী তলে,বিষাদি রাত হয় ভোর
তবুও অধঁরা.. তোমার অরণ্যের জীবনে রয়ে যায় সেই,
পুড়ানো জীবনের ধারা বাহিকতার ঘোড়_______


নির্জন আহমেদ অরণ‌্য

০৩/০৭/২০০৮ ইং

READMORE
 

আধাঁরের পথ

আধাঁরের পথ


আধাঁরের পথ ধরে আমি
খুঁজেছি ভালোবাসার নীল জোছ্না,
চলে গেছি দুর থেকে বহু দুরে
বুঝিনি সব ছিলো ছলনা ।


যে পথটা ছিলো একদিন
ফুলে ফুলে ঢাঁকা,
ফিরতি পথে দেখি আজ
কাঁটায় কাঁটায় ভরা ।


ফুল গুলো ঝরে গেছে
আঘাতে আঘাতে ,
ভুল গুলো আজ শুধু
পরছে মনে ।


যে সুখের বারতা একদিন
এসেছিলো জীবনে,
সে বারতা আজ দুঃখের
সারথী হয়ে রয়ে গেছে মনে ।






নির্জন আহমেদ অরণ্য


১৮/০১/২০১০

READMORE
 

কুহেলিকা

কুহেলিকা


বসন্ত ছুয়ে ছিলো এ মন কোনও এক ক্ষনে
নতুন সাঁজে সেঁজে ছিলো,রঙে রঙে হৃদয়ের আঙ্গন,
এসে ছিলো কুহেলিকা এক সাঁজ প্রহরে
বেধেঁ ছিলাম নীড় এ বুকে, তারই অবগাহনে__
এক অজানা মোহে বিলিন ছিলাম সেই লগনে
কুহু কুহু রবে ডেকেছিলো কুহেলি মনের আঙ্গিনা জুড়ে,
কতো তিমীর রজনি বহিয়া গেছে সেই সুরে সুরে
তন্দ্রা যেন পথ ভুলে হারিয়েছিলো আপন ঠিকানা___
বিবাগী প্রহর যেন ছেরেছে মনের পরিচিত শহড়
আপন মনে আপনারে লয়ে তাহার তরে সন্ধি করা
কখন যে চলিয়া গেল বসন্ত বালা মনেরও অগোচরে....
কুহেলিকা বাধেঁনি নীড়,অকূলে ফেলে মোরে গেল উড়িয়া...
দেখিতে দেখিতে বরষ ও মাস গেল কাটিয়া.....
তবুও রহিলাম পথ চাহিয়া,আসিলো বর্ষা চলিয়া
আমি আমারে লয়ে রহিলাম আত্মভোলা ।
তারই পর থেকে এসেছিলো বহু বসন্ত বালা,
মনের আঙ্গন জুড়ে সাঁজাতে পারেনি রঙে রঙে,
আসেনিতো কুহেলি মোর আর ফিরিয়া......
হয়তো বেধেঁছে নীড় অন্য কোথাও,আপনারে ভুলিয়া,
রহিলা তুমি মোর মন কাহার পথ চাহিয়া......
বসন্ত গুলো গেল বুঝি মোর বিফলে চলিয়া.....
তবুও রহিলা তুমি মন আপনারে লয়ে আত্মভোলা....




নির্জন আহমেদ অরণ্য
০৪/০১/২০১০ইং
READMORE