ইদানীং আমার মন প্রায়ই খারাপ থাকে



............... নির্জন আহমেদ অরণ্য 


ইদানীং আমার প্রায়ই মন খারাপ থাকে 
হৃদপিণ্ডের চার পাশে চর্বির মত  
মাকড়সার জাল বুনতে ব্যস্ত কিছু নাম হীন কষ্ট , 
কিছু কিছু কষ্ট জমাট রক্তের মত কালচে ভীষণ ...
খুব তেতো কিছু কষ্ট সারা দিন দস্যি ছেলের মতন
এদিক সেদিক ঘুরে ফিরে অবশেষে 
শান্ত নদীর মত নিথর হয়ে পরে থাকে 
একা একা সারাটা রাত চোখের দেয়ালে।
একটি কষ্ট ঝরায় বৃষ্টি অকারণে ...
বাতাসের আর্দ্রতায় মৃদু একটি 
নতুন কষ্টের গন্ধ পাই নিঃশ্বাসে , 
আমার প্রতিটি স্নায়ু স্পর্শ করে 
লুকিয়ে যাচ্ছে ফুসফুসের অলি গলিতে । 
অনায়াসে টের পাচ্ছি সারাক্ষণ 
পাঁজরের খুব ভেতরে উইপোকার মত 
খেয়ে খেয়ে সম্রাজ্য বৃদ্ধি করছে এক শ্রেণীর কষ্ট ...
বয়স্ক ছোট খাটো কষ্ট গুলো যারা
নুইয়ে পড়েছিল বয়সের ভাঁড়ে 
আচানক ষোল বৎসরের যুবকের মত  
মাথা চড়া দিয়ে উঠেছে নবীন কষ্ট গুলোর ইন্ধনে । 
আর এই সব কষ্ট গুলো প্রতিক্ষণ 
আমার আমি কে করছে শাসন ,
শাসন এবং শোষণের তাড়নায় তাই 
ইদানীং আমার মন প্রায়ই খারাপ থাকে _ । 


READMORE
 

দুঃখ



কিছুটা দুঃখ লোকচক্ষুর অন্তরালেই থাকুক 
কিছু কিছু দুঃখ জল ডাকাতের মত বৃষ্টি হয়ে ঝরুক ,
এমন কিছু দুঃখ হোক বাড়িয়ে তুলক দীর্ঘশ্বাস 
হাজার পদ্মের ভীরে একটি পদ্ম হয়ে অনায়াস ।

একটি দুঃখ হোক দীর্ঘজীবী
শাঁখা প্রশাখায় বেড়ে বেড়ে হোক বন-বিলাস ,
অন্যান্য দুঃখের মাঝে একটি দুঃখ তুমিও হও
সব দুঃখের মধ্যমণি হয়ে তুমি রও ।

একটি দুঃখ মধ্যরাতের নীরবতা হোক
একটি দুঃখ বাসা বাঁধুক চোখের কোনে,
ছায়া হয়ে পাশাপাশি হাঁটুক অনন্ত কাল একটি দুঃখ
দুঃখের সাথেই হোক সন্ধি , আমার বসবাস ।

...।। নির্জন আহমেদ অরণ্য ।।...


READMORE
 

ভুল




যাকেই ভালোবাসি 
তাকেই হারাতে হয় শেষে 
যাকেই কাছে টেনে
আমার নির্মাণে করি নির্মাণ
তাকেই হারাতে হয় আবার ।

একদিন , 
বৃষ্টিস্নাত কদমকে ভালোবেসে ছিলাম
তারপর ... 
কদম তুলে নিলো তার গন্ধ 
জলকণার হল নির্বাসন ।

একবার ভুল করে কোন এক ভোরে
আলতো করে ছুঁয়ে দিয়েছিলাম
একটি শিশির বিন্দু ,
সেই থেকে আর অভিমানী শিশিরের
ভাঙেনি অভিমান , আসেনি আর 
দুয়ারে আমার ভেজাতে অঙ্গন ।

এখন আর বৃষ্টি আসেনা 
দুরন্ত মেয়ের নূপুরের আহ্ললাদি  ছন্দে 
কদমের শুধু একরাশ দীর্ঘশ্বাস ...
দরজার ওপারে নেই আর
শিশিরের ভেজা হাতছানি ,
চৈতালি দুপুর সারাক্ষণ । 

...:: নির্জন আহমেদ অরণ্য ::...



READMORE
 

রঙ্গন


ভালোবেসে রেখো সখি তোমারও মনেরও অঙ্গনে ...।
READMORE
 

তোমর জন্য

যতন করে  রাখিও ...।।
READMORE