বন্ধু

বন্ধু


বন্ধুত্বের তরে বাড়ালাম হাত
বন্ধু ভেবে মেয়ে তোমার পানে,
হাত বাড়িয়ে দিলে তুমিও
বন্ধু হয়ে,বন্ধুত্বের টানে.......
বন্ধুর মতো বন্ধু পেলাম আজি
অনেক দিনের পরে...!
শ্রাবন মেঘে ভেসে এলে,আমার আকাশে
অঝোড় ধারায় ঝড়ো তুমি,সুখের বৃষ্টি হয়ে।
বন্ধু তুমি রবে আমার হৃদয় খানি জুড়ে,
শীত,বরষা ১২ মাসই থাকবো তোমার পাশে।
বন্ধু তোমায় ''তানি'' বলে ডাকবো ভালোবেসে,
একটি নাম তুমিও দিও আমায়,যদি মনে আসে....
বন্ধু তুমি ভালো থেকো,জনম জনম ধরে,
দু্‍:খ যেন না আসে কভু,তোমার সুখের ঘরে....






নির্জন আহমেদ অরণ্য
(কবিতাটি প্রিয় বন্ধু ''তানিশা''এর জন্য লিখা)


০৭-০৮-২০১০ ইং

READMORE
 

শ্রাবন জলে ভেজা প্রেম

শ্রাবন জলে ভেজা প্রেম


হয়তো হবে দেখা কোনও এক
নির্জন সন্ধায়,আষাঢ়ও লগনে....
শ্রাবন ঝড়ো ঝড়ো , কোনও এক হীমেল প্রহরে
উন্মাদ হাওয়া হয়ে আসিবো আমি ফিরে,
বাতায়ন রেখো তুমি খুলে ।


ভুলোনা প্রিয়ো,ভুলোনা মোরে....
প্রনয়ের সারথী রেখোগো স্মরনে,
আসিবো আমি ফিরিয়া আপনালয়ে....
শ্রাবনও জলে ছলো ছলো রহিবে মোর কেশ
মুছিয়া দিওগো প্রিয় মোর কেশ,তবো আচলে...


জানিগো প্রিয় আমি জানি,
হৃদয়ে তবো হবে বজ্রাঘাত সেই লগনে
আমি চিনিগো তোমায় হে বঙ্গ নারী...
খোপাতে রহিবে তোমার রক্ত করবী ।


বহু দিনের অভিমান তবো করিবো নিরসন,
শ্রাবন জলে ভিজে তোমারে লয়ে...
তবো চরনে বিজলী হয়ে বাজিবে মল,
শ্রাবন জলে ভিজে নয়ন জুগল ছল ছল...
তোমার হাত ধরে আমি ভিজিবো অবিচল ।


শ্রাবন জলে ভিজিয়া তুমি সে কি অপরুপ,
দেখিবো আমি নয়ন ভরিয়া,রহিবো নি:শ্চুপ...
বহু দিনের তৃষা জুড়াবে মোর দু নয়ন
তবেগো মোর অবুজ দু নয়ন করিবে শয়ন...
কতোযে রজনী বিনিদ্র আমি,তোমারি অবগাহন,
আসেনি তন্দ্রা কভু,ছিলো জলে টলো মলো ।


বাধিয়া রেখোগো প্রিয় তবো বক্ষে মোরে,
ভালোবাসা দিয়ে সজতনে তবো মনো মন্দিরে...
ভুলোনা প্রিয় ,কভু ভুলোনা মোরে,
ভালোবাসিগো প্রিয় বড়ো বেশি তরে....




নির্জন আহমেদ অরণ্য
১৮/০৩/২০১০ ইং
READMORE
 

জীবনের ঠিকানা

জীবনের ঠিকানা


সময় চলে গেছে অনেক সময়ের নিয়মে
আমি পরে আছি নিছক জীবন ধাঁধার ফাঁদে...
যা হাড়িয়েছি তা আর পাবোনা ফিরে
এই ভেবে মন আজ শুধু অঝোড়ে কাঁদে...


এলো মেলো মনে হয় সবই , দুচোখের সিমানায়
ভুলে জড়ানো কিছু কথা মনেতে উঁকি দিয়ে যায়...
হাড়ানোর ছিলোনা যা,হাড়িয়েছি তা অবলিলায়
পেয়েছি অনেক কিছুই যা ছিলোনা কখনো চাওয়ায়...


মনে পরে সেই প্রথম প্রেমের প্রথম আলিঙ্গন
আশা,ভালোবাসায় পূর্ন প্রিয়তমার দু নয়ন...
মনে পরে সেই শ্রাবন জলে ভেঁজা আবেগী দুপুর
বৃষ্টির ছন্দে নেঁচেছিলো তোমার পায়ের জড়ানো নূপূর...


জানি সেই আবেগী দুপুর কখনো আসবেনা ফিরে আর
বাজবেনা সেই নূপূর হৃদয়ের অরণ্যে কখনো আর...
পাশে বসে হাতে রেখে হাত বলবেনা কথা কেহ আর
আমার বিহনে কারো চোখে কখনো আসবেনা জল আর...


হৃদয়ের কেনভাসে জীবনের ছবি কেহ আর আঁকবেনা
ভালোবাসার তাড়নায় হাত ধরে কেহ কাছে আর টানবেনা...
তুমি হীনা বেঁচে আছি,দেখে যেও একদিন ওগো সুরন্জনা
সুখ নেই জীবনে তাতে কি?বেদনাই না হয় জীবনের ঠিকানা...





নির্জন আহমেদ অরণ্য


১৬-০৬-২০১০ ইং
READMORE
 

তুমি আসবে বলে

তুমি আসবে বলে


সেদিন তুমি আসবে বলে আকাশে জমেছিলো মেঘ মালা ,
বাতাসে ছিলো তোমার আগমনি বার্তা...
মাতাল দুষ্ট কিছু হাওয়া কাশ বনে দিয়েছিলো দোলা
তুমি আসবে বলে ফুলের বনে গুনগুনিয়ে ছিলো ভোমরা ।
হৃদয়ের আঙ্গন জুড়ে একেছিলাম রঙে রঙে আল্পনা
তুমি আসবে বলে মনে মনে গড়েছিলাম কতোযে কল্পনা.....
ফিরিতেছিলো আপন নীরে ধবল বলাকারা
ক্লান্ত সূর্যটাও ঢলিয়া পরিতেছিলো অবলিলায়,
তুমি আসবে বলে লজ্জায় লজ্জাবতি লাজুক লতা...
গোধুলি জুড়ে আবির রঙের লুকুচুরি খেলা ।
তুমি আসবে বলে পৃথিবী আজ অপরুপা
তটনির বুকে এক মহাকালের নিরবতা.....


অবশেষে তুমি এলে,অপেক্ষার আড়শি ভেঙ্গে
পৃথিবীর যতো অপরুপ মলিন করে,
লাজুক তটনিতে নেমেছিলো স্বন্ধার আঁধার
তারপরে শুরু হয়েছিলো আমাদের ভালোবাসার অভিসার ।








নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

স্বপ্ন

স্বপ্ন


আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার.
এইতো সে দিন আমি দু হাত ভরে ভালোবাসা নিয়ে এসেছিলাম,
বহু দিনের তৃষিত হৃদয় নিয়ে,তোমার ভালোবাসার জলে ভিজঁবো বলে....
বুক ভরা বেদনা আর শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিলে আমায় ।
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার..
আমি ভালোবেসে ফোটাতে চেয়েছিলাম হাসনাহেনা
হৃদয়ে তোমার,তুমি বোঝনি তা কোনও দিন,
আমি শ্রাবন জলে ভিজেঁ কদম নিয়ে হাতে
দাড়িয়ে ছিলাম পথে কতোদিন,
তুমি দেখেও দেখনি কখনো চোখ ফিরিয়ে আমায়
ক্লান্ত পায়ে আমি ধিরে ধিরে ফিরে এসেছি কতোবার ।
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার...
আমি সমুদ্র দেখেছি বহু বার,কখনো ছুঁয়ে দেখিনি নোনা জল নোনা জল যদি আরো নোনা হয়ে যায়,
আমার চোখের জলের সাথে হয়ে একাকার...
আমি এক মুঠু সুখের খোঁজে,হেটেছি পথে পথে,
চলে গেছি দুর থেকে বহুদুরে, কই সুখতো কোথাও পাইনি আমি.
তাই সব কিছু ফেলে এসেছি তোমার কাছে সুখ পাবো বলে...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার....
মাঘের কনকনে শীতে পাখি ডাকা ভোরে তোমার জন্যে
কুড়িয়ে এনেছিলাম শিশির ভেঁজা শিউলি ফুল খুজে...
সে ফুল শুকিয়েছিলো রোদে,তুমি ছুঁয়ে দেখনি,
বুক ভরা কষ্ট নিয়ে সে ফুল আজও রেখেছি যতনে তুলে
কোনও দিন যদি তুমি খুঁজতে আসো সে ফুল কোনও ভুলে...
আমি স্বপ্ন দেখি বলে তোমাকেও স্বপ্ন দেখাই,
আমি ভালোবাসি তোমায় তাই ফিরে আসি বার বার....




নির্জন আহমেদ অরণ্য
READMORE