কথোপকথন




একদিন সকালে ঘুম থেকে উঠে কবিতা লিখা হবে না
কফির কড়া উড়ন্ত ধোঁয়া এসে নাসিকা স্পর্শ করবে না ,
অসতর্ক ভাবে মেঝেতে পরবে না জ্বলে যাওয়া সিগারেটের ছাই
খবরের কাগজে দেখা হবে না বর্বরতার কোন সংবাদ ...
সেই দিন শুধু আমাকে নিয়ে থাকব , আমার আমি আর আকাশ
খোলা জানালার পাশে অলস মনে আকাশের সাথে হবে আলাপন ।
আঃ হা , কত দিন আকাশ দেখা হয়নি , শুভ্র ধূসর আকাশ !
এর মধ্যে যদি জানালার গ্রিলে চড়ুই দুটি আসে ,বলবো
আজ আমি ব্যস্ত ,তোদের সাথে আজ সময় দেয়া হবে না
পেয়ালার চাউল টুকু খেয়ে কেটে  পর ...
আজ  শুধু আমি আর আকাশ থাকব মুখোমুখি দৃষ্টির আঙিনায় ।
খুব কি বেশি অভিমান আকাশ তোমার মনে ?
শুনেছি সেদিন নাকি  কেঁদেছিলে তুমি অঝর ধারায় ...
জানই তো আমার দিনের আলো টুকু নিভে যায় অসম সমীকরণে
রাতের তোমাকে তবুও খুঁজি নক্ষত্রের দীপালিতে ...
আমাকে একটু সময় দাও সব গুছিয়ে নিতে , তার পর ...
তুমি আর আমি আর মুখোমুখি কথোপকথন ,
এইতো হাতেগোনা  আর কটা দিন বাকি  ।


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

.......::::: আরেকটি জন্ম চাই :::::.......

 আমি আরেকটি জন্ম চাই এই জনমের পরে
 আমার এই ব্যর্থ জন্মের দায় মোচনের তরে ,
 আমি দুইটি জন্ম পেয়েছিলাম ভালবাসার জন্য
 অথচ কেউ আপন হল না,অন্তত একটি জনমের জন্য ।
 পাপ আর দুঃখে ক্রমেই আমি তলিয়ে গেছি দিনে দিনে
 সংসার ধর্ম আর করা হল না কোন জনমেই ...
 প্রেম হীন, সুখ হীন অভিশপ্ত জন্ম শেষে 
 আমি আরেকটি জন্ম চাই তৃতীয় বারের মত ...
 আমি আরেকটি বার তোমাকে ভালবাসতে চাই
 একটি সংসার ছোট সুখের দেয়ালে ঘেরা ,
 এক জোড়া নূপুরের ছন্দ এ ঘরে ও ঘরে সারা-বেলা...
 এক জোড়া চোখ , নীল দুটি চোখে স্বপ্ন ভরা ;            
 এক জোড়া চোখ অপেক্ষমাণ সাঁজের বেলা 
 এক থালা ভাত ধোঁয়া উড়ানো , দুইটি কাঁচা লংকা ।
 খুব বেশি কিছু চাওয়ার নেই একটি সাভাবিক জীবন ছাড়া          
একটি ছাদের নিচে তোমার ভালবাসা নিয়ে
পাশাপাশি দুজনে একটি সার্থক জন্মের ইতি টানা ...
গন্ধ হীন কাগজের ফুল,এ জীবনের যত ভুল
পাথরের শহরে দাসত্বের নির্বাসন শেষে একটি জন্ম চাই 
ধর্ম , জাত নির্বিশেষে একটি মানুষ জন্ম ,
যেখানে কোন ভেদাভেদ থাকবেনা মানুষের মনে
তোমাকে চাওয়াতে সমাজের কোন সংবিধান লঙ্ঘন হবে না 
তোমাকে ভালবাসতে কোন বাঁধা থাকবে না ,
মানুষের মনে বাসা বাঁধবে না কোন সামাজিক ব্যাধি কোন কালে










.......:::::: নির্জন আহমেদ অরণ্য ::::::.......
READMORE
 

...........::::::: ভালবাসার নির্জন সাক্ষর :::::::...........






তুমি ভোর হতে চাও , স্নিগ্ধ কোমল ভোর 
তুমি ফুল হতে চাও , পাখিদের কোলাহল ,
অলির বুকে ভ্রমরের মধু-রেন গুঞ্জন  
আমি'ই তো তোমার ভোর , নিঃস্বার্থ মনোরঞ্জন !
আলসে দুপুর জুড়ে থমকে থাকা সময় আর
কবিতার বইয়ে ওঠা ঝর , অথবা উতলা করা মন ,
আমাকেই পাবে তুমি বৃষ্টি স্নাত শিহরনে 
আমাকেই ছোঁবে তুমি কল্পনায় তোমার চাঁপা দুটি আঙুলে । 
আসুক বিকেল তোমার অঙ্গনে হলুদের আবরণে  
মৃদুমন্দ বাতাসে উড়ুক তোমার চুল তুলোর মেঘ হয়ে ,
লাল টুকটুকে সূর্যের টিপ তোমার ললাটে 
আমি'ই তো অস্তমিত সূর্য , পশ্চিমের গগনে 
ভালবাসার নির্জন সাক্ষর তোমার ওই ললাটে ।
শাঁখের ধ্বনি ম্লান করে নামে সন্ধ্যার নীরবতা 
দিনের ক্লান্তি শেষে পাখিদের শুরু হয় ঘরে  ফিরা ;
দীপালির আলো জ্বেলে তুমি একাকী পড়িসরে বুনে যাও 
উলের মায়াবী নকশা  ,
আমি'ই তো তোমার একাকী প্রহর , মনেতে সুখের স্পন্দন
তোমার'ই অন্ধকার ঘরে আলোকিত দীপ শিখা  ।  
নক্ষত্রের রাত এলে উঁকি দেয় তোমার মনের জানালাতে  
এলোমেলো যত ভাবনারা এসে , আর তুমি-
সুনিপুণ দু হাতের কৌশলে চুলে বেণীর কারুকার্য  যাও বুনে ,
আরশির বুকে তোমার ঘুমে জড়ানো অবয়ব থাকে ভেসে 
যেমন করে আকাশের বুকে মেঘেরা থাকে মিশে ;
আমি'ই তো তোমার নক্ষত্রের রাত , আরশি হয়ে তোমাতে বিলীন 
আমি'ই তো তোমার ঘুম ওই নীল দুটি চোখে ;
তুমি'ই তো আমার আকাশ , আমি নক্ষত্র হয়ে তোমাতেই আছি মিশে ।



..........:::::: নির্জন আহমেদ অরণ্য  ::::::..........


READMORE
 

.............:::::::::::::::: তোমার জন্য ::::::::::::::::..............

                    
                             


                               ভালবাসা স্বচ্ছ জলের মত , হৃদয়ে অজানা অনুভূতি 
                               তোমার আমার হাজারো জমানো ম্রিয়মাণ সৃতি ।
                               কখনো রোদেলা দুপুর কখনো বা বৃষ্টি ঝিরি ঝিরি
                               আমি একুশ আর তুমি উনিশ কিংবা কুড়ি ।


                               তোমাতেই আমার যত সুখ , এত ভাল লাগা
                               আমার ভাবনায় , আমার কল্পনায় শুধু তোমারই কায়া ;
                               ক্লান্ত দুপুরে তুমি অরণ্য ছায়া , বন্ধনের শিকড়ে তুমি যেন মায়া
                               এইতো ভালবাসা , বল কখনো কি যাবে তোমায় ভোলা ?


                               কখনো আমি অবুঝ , তুমি চঞ্চলা 
                               তুমি কখনো বা সবুজ আর আমি তিমিরের নিঃসঙ্গতা ,
                               এতটা ব্যবধান তোমার আমার কপ্লপনায় , তবুও
                               একটা আকাশ তোমার আমার , তোমাকেই ফিরে চাওয়া ।


                               আমার পৃথিবী তুমি , আমার ঘাস ফুল কবিতা
                               রঙে রঙে মনের ক্যানভাসে তোমারই ছবি আঁকা ,
                               অনন্ত প্রেম , তোমারই হেম আমারই হৃদয়ের প্রাণের স্পন্দন 
                               তোমাকেই ভালবাসি , তোমারই জন্য আমার এত প্রহসন ।




                                     ..........:::::  নির্জন আহমেদ অরণ্য  :::::.........


                          
READMORE
 

.....::::: অলস বৃষ্টি আর কিছুটা দীর্ঘশ্বাস ::::::.....






                একবার বৃষ্টিতে আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম 
                মনে আছে তোমার ?
                সেই চুন খসা পুড়নো বাড়িটার বারান্দায় ? 
                ভেজা সন্ধ্যা আর বিরতিহীন অলস বৃষ্টি !
                তুমি কাঁচা লেবু রঙের শাড়ি পড়েছিলে 
                আর আমি , আমি পরেছিলাম আবছা নীল সার্ট । 
                দুজনেই খুব মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিলাম 
                মর্চে ধরা গ্রিলের ওপারে অবিরাম বৃষ্টি ধারা...   
                আর মাঝে মাঝে আমাদের অমনোযোগী কণ্ঠে ছিল
                অর্থহীন কিছু কথা দুজনার অজান্তে !
                অথচ সেই দিন , 
                কেউ কারো পানে তাকাই নি এক পলকের জন্য 
                একটি মুহূর্তের জন্যও দুই জোড়া হাত এক হতে পারেনি ,
                বলা হয়ে ওঠেনি অনেক না বলা কথা 
                বুকের ভেতরে খুব গোপনেই তাদের মৃত্যু হয়েছিল নীরবে , 
                তুমি তার কিছুই জানতে পাওনি সেদিন ...  
                খুব অবাক হচ্ছ তাই না ? 
                ভাবছ এতদিন পরে কি মানে আর এসব মনে এনে !
                আসলে-ইতো কি মানে আর এসব কথা মনে এনে ? 
                সেদিন বৃষ্টি থামতেই আমরা চলে এসেছিলাম 
                পিছু ফেলে এসেছিলাম একটি ভেজা সন্ধ্যা আর
                এক বুক দীর্ঘশ্বাস ... বুঝি নি সেই দিন ; 
                এক দিন এই দীর্ঘশ্বাস টুকু'ই বুকের এতটা গহীনে থেকে যাবে
                একটি ব্যর্থ সৃতি হয়ে  , আর আমাকে পোড়াবে 
                অনন্ত কাল শীতল শ্রাবণের জলে  !




                                .............:::::::  নির্জন আহমেদ অরণ্য  :::::::............

READMORE