.....::::: অলস বৃষ্টি আর কিছুটা দীর্ঘশ্বাস ::::::.....






                একবার বৃষ্টিতে আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম 
                মনে আছে তোমার ?
                সেই চুন খসা পুড়নো বাড়িটার বারান্দায় ? 
                ভেজা সন্ধ্যা আর বিরতিহীন অলস বৃষ্টি !
                তুমি কাঁচা লেবু রঙের শাড়ি পড়েছিলে 
                আর আমি , আমি পরেছিলাম আবছা নীল সার্ট । 
                দুজনেই খুব মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিলাম 
                মর্চে ধরা গ্রিলের ওপারে অবিরাম বৃষ্টি ধারা...   
                আর মাঝে মাঝে আমাদের অমনোযোগী কণ্ঠে ছিল
                অর্থহীন কিছু কথা দুজনার অজান্তে !
                অথচ সেই দিন , 
                কেউ কারো পানে তাকাই নি এক পলকের জন্য 
                একটি মুহূর্তের জন্যও দুই জোড়া হাত এক হতে পারেনি ,
                বলা হয়ে ওঠেনি অনেক না বলা কথা 
                বুকের ভেতরে খুব গোপনেই তাদের মৃত্যু হয়েছিল নীরবে , 
                তুমি তার কিছুই জানতে পাওনি সেদিন ...  
                খুব অবাক হচ্ছ তাই না ? 
                ভাবছ এতদিন পরে কি মানে আর এসব মনে এনে !
                আসলে-ইতো কি মানে আর এসব কথা মনে এনে ? 
                সেদিন বৃষ্টি থামতেই আমরা চলে এসেছিলাম 
                পিছু ফেলে এসেছিলাম একটি ভেজা সন্ধ্যা আর
                এক বুক দীর্ঘশ্বাস ... বুঝি নি সেই দিন ; 
                এক দিন এই দীর্ঘশ্বাস টুকু'ই বুকের এতটা গহীনে থেকে যাবে
                একটি ব্যর্থ সৃতি হয়ে  , আর আমাকে পোড়াবে 
                অনন্ত কাল শীতল শ্রাবণের জলে  !




                                .............:::::::  নির্জন আহমেদ অরণ্য  :::::::............

READMORE
 

বৃষ্টি রহস্য এবং আমরা






              সে বার যখন বৃষ্টি এসেছিল মুষল ধারায়
              আমি বলেছিলাম দেখ আকাশের কান্না ,
              কতটা কষ্টে আকাশ কাঁদতে পারে তা কি তুমি জানো ?
              তুমি আমাকে থামিয়ে উচ্চস্বরে হেসে বলেছিলে
              তুমি কোথায় দেখলে কান্না ? এ যে বৃষ্টি ,
              প্রকৃতির এক অপরূপ অনাবিল সৃষ্টি ;
              বোকা আকাশ কি কখনো কাঁদতে জানে নাকি ?
              আমি চুপ করে জানালার পাশে দারিয়ে ছিলাম
              বাহিরে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম , 
              কোন উত্তর দিইনি সেদিন তোমার প্রশ্নের ...
              হয়তো সেদিন কোন উত্তর জানাবার ইচ্ছে ছিলোনা আমার ;  
              কিন্তু আমি জানতাম আকাশেরও কিছু কষ্ট থাকে
              থাকে কিছু যন্ত্রণা , ক্ষোভে ,গর্জনে উন্মাদ হয়ে
              এক সময় অঝোর ধারায় বৃষ্টি হয়ে কাঁদে ।
              এখন তুমিও জানো , আকাশের কিছু দুঃখ আছে
              এখন তুমিও কষ্ট পাও অঝোরে বৃষ্টি ঝরলে , 
              আনমনে জানালার পাশে দাড়িয়ে ডুবে যাও অদূরে ;
              অবিরাম বৃষ্টির ধারায় খুঁজে ফেরো অনেক প্রশ্নের উত্তর ... 
              সরল ,গড়ল , পাওয়া না পাওয়ার আরও অনেক
             পার্থিব অথবা অপার্থিব প্রশ্ন এসে তোমার মনের জানালায় উঁকি দেয় ,
              আকাশের মত তুমিও কষ্ট পাও , মনের আকাশে জমে কালো মেঘ 
              তোমারও চোখের কার্নিশ গড়িয়ে ঝরে অঝোর শ্রাবণ । 
              শুধু আজ আমি আর নেই তোমার পাশে ... 
              সময়ের ব্যবধানে আমাদের গন্তব্যরা হারিয়েছে  ঠিকানা 
              খোলা জানালা , অবিরাম বৃষ্টি সব কিছু আগের মতই এখনো , 
              রদ-বদলের স্রোতে ভেসে গেছি শুধু আমরা দুজনে ।
              জানালার গ্রিল ধরে একা একা এখন তোমার বৃষ্টি দেখো 
              আর অদূর অতীতের ম্রিয়মাণ ভাবনার অতলে ডুবে যাও , 
              জানালার পাশে একা একা আমার পাথরের মত দাড়িয়ে থাকা 
              হাত বাড়িয়ে আর ছুঁয়ে দেখা  হয়না আকাশের জল রঙা কান্না ,
              এখন তুমি বেশ ভালোই জানো বৃষ্টি রহস্য , চিনতে শিখেছ
              বৃষ্টির জল রঙ , কালো মেঘদের অর্থ । 



                                  নির্জন আহমেদ অরণ্য 

READMORE
 

সীমানা ছাড়িয়ে


READMORE
 

অনন্ত বাসনা

 



                        আমি আমার সব ভুল গুলো আগলে রাখবো অনন্ত কাল
                        শুধু তোমাকে চাওয়ায় আমার কোন কৃপণতা থাকবে না কখনো ...
                        আমি এমন হাজার টা ভুল করতে পারি শুধু
                        পারিনা কোন কিছুর বিনিময়ে তোমাকে হারাতে  ।
                         আমাকে ঘৃণা করো , আমাকে অভিশাপ দাও
                         আমাকে বিশ্বাস করোনা কখনো , শুধু আমায় ভেবে
                         কখনো এক বিন্দু জল ঝরিয়ো না ভুলে  ।
                         কিছুইতো চাইনি তোমার কাছে , শুধু কণা টুকু চেয়েছি
                         এই কণা টুকু নিয়ে আমাকে বাঁচতে দাও ।।
                         আমার এই ভুল গুলোর অন্তরালে কি যে যন্ত্রণা জড়িয়ে
                         তা কখনো তুমি জানতে চেয় না ...
                         শুধু আমাকে অভিশাপ দাও , আমাকে ঘৃণা দাও
                         অবিশ্বাসের দায় ভার এবং পাপ অ দুঃখে আমাকে তলিয়ে যেতে দাও ।
                         স্বার্থপরের মত আমি আমাকে নিয়ে ভেবেছি শুধু
                         ভাবিনি তোমার কথা , ভাবিনি তোমার অবধারিত মহাপ্রলয় ,
                         আমি এমন স্বার্থপরের মতোই আজন্ম তোমাকেই চাইবো 
                         আমার জন্য আমি তোমাকে চাইবো ;
                         ঘৃণা , অভিশাপ অথবা অবিশ্বাসের ঝরে আমাকে যতই ক্ষতবিক্ষত করো
                         আমি বসন্তের নির্মলতা নিয়ে ফিরে আসব বার বার  ...
                         এইতো আমার সুখ , আমার ভালবাসার নির্জন সাক্ষর 
                         আমার বেঁচে থাকার প্রয়াস ।
                         তুমি শুধু আমাকে ঘৃণা টুকু দিও , অভিশাপ দিও 
                         পাপ আর দুঃখে আমাকে হারিয়ে যেতে দিও নীরবে ।






                                 নির্জন আহমেদ অরণ্য 
                     
   

READMORE
 

আকাশ কে খোলা চিঠি



প্রিয় 
     আকাশ ...
তোমাকে আকাশ বলেই ডাকলাম বিশেষ একটা কাড়নে । কারণটা তোমার খুবই পরিচিত । তাই আর এ নিয়ে তেমন কিছু বলার অভিপ্রায় রইল না ।
      কেমন আছ তুমি এই শিশির ভেজা সকালে ? ভাল আছ তো ? নাকি এখনও
মন খারাপ করা সেই সব কথার পাণ্ডুলিপি খুলে ডুবে আছ ভাবনার গভীরে ?
আকাশ , প্রিয় আকাশ কি হবে এত ভেবে বল আর এই অবেলায় ? এই গল্পের যে কোন শেষ নেই ... বহমান নদীর মত ছুটে চলবেই অনন্ত কাল , এ নদীর  কোন মৃত্যু নেই , কোন শেষ নেই ...। তবুও তো মেনে নিতে হয় কিছু অনাদায়ী ঋণ , জানি আজ তুমিও শূন্য আমিও শূন্য । না হয় আরও একটি গল্পের ইতি টানা গেল না এই পৃথিবীর মিলন মেলায় । 
     জানো ...    বহুদিন দেখা হয়নি আমার আকাশ,দিনের আলোয়  নীল আকাশ ।
তুমি চলে যাওয়ার পর নিজেকে অনেকটা গুঁটিয়ে নিয়েছি চার দেয়ালের ভিতর , দেখা হয়নি অনেক দিন ফুলের বাগানে অলিদের অবাধ বিচরণ , সর্ষের হলুদ প্রান্তরে মৌ দের সংগ্রামী জীবন ... অথবা সন্ধ্যায় দল বেঁধে পাখীদের নীরে ফেরা , সমস্ত দিনের ক্লান্তি ভুলে নিথর হয়ে পরে থাকা শান্ত নদীর জল । শুধু মায়া লেগে আছে কিছুটা এখনও সেই পাহাড়ি ঝর্ণার জলে , সবুজ ঘাসের প্রান্তরে আর আকাশের সেই  অপরূপ নীলাভে ।  কিছুই ভুলিলি আমি , খুব যত্ন করে তুলে রেখেছি মনের আলমেরাতে তোমায় নিয়ে  আমার যত স্মৃতিময় দিন গুলো । অনন্ত কাল আমার আশ্রয়ে লালন হতে থাকবে তোমার রেখে যাওয়া শেষ চিহ্ন টুকু । 
কেন না খুব বেশী কিছু চাইনি কখনও আমি , সীমিত এই জীবনে পরিমিত কিছু চাওয়া ছিল আমার ...। হয়নি কিছুই পাওয়া ... যে কথা গুলো তোমাকে কখনই জানানোর ছিলনা আজ তোমাকে বলবো , কেন না এই বিশেষ কথা গুলো তোমার জানা টা এখন প্রয়োজন । 
আমার ঘরের ভেতর কেন ঘর থাকে না , পাঁজরের অতলে মন ... এই অরণ্য কেন আজ এত টা শূন্য , হৃদয় জুড়ে কিসের দহন ? 
এখন  আমার ঘরে ফেরার তাড়া থাকে না তেমন  , রাত গভীর থেকে হয় আরও গভীর , অন্ধকারের অতলে ডুবে যায় আমার অবহেলিত জীবন ; আমার জন্য কেউ অপেক্ষায় থাকে না , ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য কেউ বসে  থাকবেনা জানি আর কোন দিন  ...
প্রিয় আকাশ জানি এই চিঠি তুমি পাবে কোন একদিন ... কাড়ন আমার ভালবাসার উদ্যম দ্যুতি তোমাকে আমার কাছে টেনে আনবে বার বার ... একই আকাশের নিচে আমাদের ঠিকানা , বৃত্তের বলয় যেমন ঘুরে ঘুরে ফিরে আসে কেন্দ্রের টানে ঠিক তেমন করেই তুমিও ফিরে আসবে পরিচিত এই নির্জন অরণ্য ঠিকানায় । তুমি জানও খুব ভাল করেই আমার ঠিকানা একটাই । 
        আকাশ , প্রিয় আকাশ ... আমায় বলেছিলে তুমি , যখন তোমার কথা খুব মনে পরবে তখন আকাশের দিকে তাকিয়ে ভাবতে আমি  একা নই , তুমি আছ... তুমি আছ আমার খুব কাছেই । 
আজ খুব বেশি মনে পরছে তোমায় ... তমাকে এক পলক দেখার জন্য কি করে যে রাত কে করেছি ভোর তা শুধু আমিই জানি । বিছানায় শুধু এপাশ ওপাশ করে কাটিয়েছি ভোরের আলোর প্রতীক্ষায় । যখন আমার অপেক্ষার প্রহর শেষ করে সোনালী রোদের ঝিলিক উঁকি দিল জানালার গ্রিলে , আমি পাগলের মত ছুটে গিয়েছিলাম  আকাশের কাছে ... তোমার কাছে ...। এই কি আমার আকাশ ! এত দূরে থাকে আমার আকাশ , ইচ্ছে করলেও আজ আর ছুঁয়ে দেখতে পারিনা আমার অভিশপ্ত দুটি হাতে ।। আমার পৃথিবী তখন  অন্ধকারে তলিয়ে যায় ... এক ভয়ানক ভূমিকম্পে আমার অস্তিত্ব হারিয়ে যায় নীরবে ।
           মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় নদী হয়ে যেতে , সেই সন্ধ্যার শান্ত নিথর নদীর মত আমারও ইচ্ছে হয় আকাশের ছবি বুকে ধরে রাখতে ...।। সব পাপ আর পিছুটান মুছে তোমাকে আমার বুকের মাঝে আগলে রাখতে ...।। আমি ভুলে যাই মাঝে মাঝে এ আমার শুধু আমার একান্ত ভাবনা , যা রাত্রির অন্ধকারে ডুবে গেছে অনেক আগেই ...। আর আমার জন্য রেখে গেছে অনন্ত অপেক্ষা ...।।


       ভাল থেক আকাশ , তুমি ভাল থাকলেই যে আমি ভাল থাকব ... তুমি দূর থেকে এভাবেই থেক আমার আকাশ হয়ে অনন্ত কাল ...।



                                                  তোমারই অরণ্য 
                                                       ইতি 
READMORE