তবুও জ্যোৎস্নার বৃষ্টি ঝরুক







রাতের নির্জনতাকে আজ প্রাণ দিয়েছে
ভরা পূর্ণিমার রুপালী চাঁদ .........
ভেজা জ্যোৎস্নায় স্নান করে
প্রকৃতি সেজেছে আপন মহিমায় ,
শরতের আকাশে সাদা তুলোর মেঘের দল
আজ মেতেছে লুকোচুরি খেলায় ......
তবুও জ্যোৎস্নার বৃষ্টি ঝরুক
তবুও চাঁদের হাঁসি আজ অমলিন থাকুক .........
এমনও রাতে মনে পরে তারে
হৃদয়ের সবটুকু জুড়ে যে জন থাকে নীরবে ......
সে যে আজ দূরে বহুদূরে
এই রুপালী রাতে সেকি চাঁদের পানে চেয়ে
আমারই কথা ভাবে ভেজা দুটি চোখে ............ ?
তার হৃদয়ে কি আজ আমারই মতো
বাঁধ ভাঙ্গা আবেগের অঝোর শ্রাবণ ঝরে অবিরত ?
ঘুমহীন এই রাতে আনমনা ভাবনাতে
কেটে যায় আমার প্রহর ,
তুমিও কি পার নি ঘুমোতে , আবেগী এই রাতে
নাকি কেটে যায় সময় তোমার
রঙিন সুতায় নকশা তুলে রুমালে ?
এই নিঝুম রাত , এই রুপালী চাঁদ ঢেকে যায়
তুমি হীনা বিষাদের কালো চাদরে ......
চন্দ্রাহত এই আমি অপেক্ষার দায় বয়ে যাই
ছায়া বীথি তলে ............।।
তবুও আজ জ্যোৎস্নার বৃষ্টি ঝরুক
তবুও চাঁদের হাঁসি আজ অমলিন থাকুক ............... !




নির্জন আহমেদ অরণ্য 
READMORE
 

তুমি আর আমার নও







তোমাকে আমি আমার কল্পনার রঙে
সাঁজাই নিরন্তর ,
তোমাকে আমি ভালবাসি সীমাহীন
হয়তো ,
হয়তো ...... এ আমার অভিলাষ ,
অথবা বলতে পারো আমি আজও
তোমাতে বিভোর ..... এক স্বপ্ন বিলাস ।
শুধু আমি ভুলে যাই , ভুলে যাই
তুমি আর আমার নও ............
এত কাছা কাছি দুজনে আজ , তবুও
তবুও দুজনার মধ্যখানে বিরাজমান
বহু ক্রোশ দূর .....
মনের ভেতর ক্ষণে ক্ষণে বেজে ওঠে
বিরহের করুণ সুর ............
চৈতালি দিনে সবুজ প্রান্তর হারায় আপন রূপ
চাতকের অপেক্ষা বরিষণে ,
ভিজায় তৃষিত বুক.........
শুধু আমার তৃষ্ণা মিটে না ,
অঝোর শ্রাবণে আমার হৃদয়ে
সুখের বাণ আসে না ......
আমার তৃষ্ণা মিটে না .........
মধ্য রাতে নদীর জলও ঘুমিয়ে পরে
ক্লান্তির ভরে ,
শান্ত শীতল জলে ভেসে ওঠে জল ছবি
নৌকোর গলই আর রুপালী চাঁদ .........
আর আমি , আমিতো চন্দ্রাহত
চাঁদের জ্যোৎস্নাও আমাকে করেছে পর
তমারই মত ,
আমি নিষিদ্ধ ছায়া বীথি হতে ।
আমার আপন শুধু এখন এ অন্ধকার ঘর
ঘুমেরাও আজ কাল হয়েছে পর ,
তিমির রজনী হয় ভোর
তবুও কাটে না আমার ঘোর .........
আমি ভুলে যাই , ভুলে যাই
তুমি আর আমার নও ,
আমাদের মাঝে এখন বসত করে
যোজন যোজন দূর ......... ! 




নির্জন আহমেদ অরণ্য 
READMORE
 

ঝুম বৃষ্টি





একদিন সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে 
প্রকৃতির অনাবিল সৃষ্টিতে ,
তুমি এসো খোলা চুলে ভিজে 
তুমি এসো অঝোর শ্রাবণ নিয়ে...... 
ঝিরি ঝিরি বৃষ্টি অবিরাম ঝরবে
বাতাসে ভেজা মাটির সোঁদা গন্ধ
ভুলে গিয়ে জীবনের সব দ্বন্দ্ব
আমার হাত দুটি ধরে তুমি ভিজবে ......।।


নীল নীল দুটি চোখে অপলক দৃষ্টিতে
আমার পানে শুধু তুমি দেখবে ,
বৃষ্টি ভেজা অধরে আমার নামটি ধরে
তোমার কাছে শুধু ডাকবে............
হিম হিম বাতাসে রিমঝিম বরিষণে
ঝরে যাবে সুখের শ্রাবণ তোমার পদ চুম্বনে ...।।


নির্জন আহমেদ অরণ্য 

READMORE
 

জীবনের লেনদেন


জীবনের লেনদেন 




ক্ষুদ্র এই জীবনে ছিল খুবই সামান্য কিছু চাওয়া

রোদ্দুর নীল আকাশ আর

প্রজাপতির ডানায় উড়ন্ত কিছু ভাবনা...

কিছুই হল না পাওয়া......

এই বন্ধ ঘরের অন্তরালে শুধু পরে রয়

এক বুক শূন্যতা ......।।

হায় জীবনানন্দ তোমার ভাবনায় এত টুকু মিথ্যে ছিলনা

তুমি বলেছিলে সব নদী একদিন ফুরায় জীবনের লেনদেন ;

সত্যি এক দিন চলে যেতে হয় জীবনের লেনদেন শেষে ...

শুধু জানতে ইচ্ছে করে তুমিও কি পেয়েছিলে

জীবনের আনন্দ ? নাকি

ধুপ হয়ে সারাটি জীবন গন্ধ বিলিয়ে গেছ নিরন্তর ?

আজও ধানসিঁড়ির বুকে শঙ্খচিল উড়ে কেঁদে কেঁদে

শুধু অপেক্ষায় নেই আর তোমার বনলতা সেন

তুমিও তো চলে গেছ মিটিয়ে জীবনের সব লেনদেন ।

হয়তো তোমারই মতো একদিন চলে যাব

এক বুক অভিমান নিয়ে ,

হয়তো কাঁদবে না কোন শঙ্খচিল এই বসুন্ধরায়

হয়তো রয়ে যাবে বাঁকি জীবনের অনেক লেনদেন

থাকবে না আর মুখোমুখি বসিবার কোন বনলতা সেন ।






নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

আবেগি বিকেল






মিথিলা কি করছ তুমি ওখানে

ওই গোলাপ গাছটার কাছে

এমন সুন্দর আবেগি হলুদ বিকেলে ?

দেখনা একটু এইদিকে ফিরে

ঐ আকাশের পানে তাকিয়ে ...

কি সুন্দর আবীরের রঙে সেজেছে

আকাশটা এই অবেলায় ,

ঠিক তোমার মত অপরুপ লাগছে ;

যেমনটি তুমি সাজো

বাসন্তী শাড়ি আর কাঁচা ফুলের গহনাতে ......

আর...আর ঐ ক্লান্ত সূর্য টাকে দেখ একটু;

ঐ যে ঐ দিকে পশ্চিমে

বিদায়ের প্রহর গুনতে গুনতে

কেমন রক্ত বর্না হয়েছে

ঠিক যেন তোমার ললাটের ঐ সিঁদুরের তিলক

উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে ...

আহাঃ এস তো এখানে এস

আমার পাশে এসে বস খানিক ক্ষণ

আজ তোমার হাত দুটি ধরে

পাশা পাশি বসে পৃথিবীর এই

অপরুপ সুধা পান করবো দুনয়নে ; তার পর

তার পর চিলেকোঠায় দারিয়ে দুজনে হাত তুলে

বিদায় জানাব ঐ ক্লান্ত সূর্যটাকে ,

নিঝুম সন্ধ্যার আহ্বানে ...

মিথিলা......মিথিলা , কি হবে বল

ঐ গোলাপের গাছটায় এত জল ঢেলে

যদি এমন আবেগি সময় বৃথায় যায় চলে ...... ?

ঐ গোলাপের সুরভী কি আমায়

অতটা পাগল করতে পারে বল

যতটা উন্মাদ হই আমি

তোমার অঙ্গ সৌরভে ...... ?






নির্জন আহমেদ অরণ্য
READMORE