...........::::::: ভালবাসার নির্জন সাক্ষর :::::::...........






তুমি ভোর হতে চাও , স্নিগ্ধ কোমল ভোর 
তুমি ফুল হতে চাও , পাখিদের কোলাহল ,
অলির বুকে ভ্রমরের মধু-রেন গুঞ্জন  
আমি'ই তো তোমার ভোর , নিঃস্বার্থ মনোরঞ্জন !
আলসে দুপুর জুড়ে থমকে থাকা সময় আর
কবিতার বইয়ে ওঠা ঝর , অথবা উতলা করা মন ,
আমাকেই পাবে তুমি বৃষ্টি স্নাত শিহরনে 
আমাকেই ছোঁবে তুমি কল্পনায় তোমার চাঁপা দুটি আঙুলে । 
আসুক বিকেল তোমার অঙ্গনে হলুদের আবরণে  
মৃদুমন্দ বাতাসে উড়ুক তোমার চুল তুলোর মেঘ হয়ে ,
লাল টুকটুকে সূর্যের টিপ তোমার ললাটে 
আমি'ই তো অস্তমিত সূর্য , পশ্চিমের গগনে 
ভালবাসার নির্জন সাক্ষর তোমার ওই ললাটে ।
শাঁখের ধ্বনি ম্লান করে নামে সন্ধ্যার নীরবতা 
দিনের ক্লান্তি শেষে পাখিদের শুরু হয় ঘরে  ফিরা ;
দীপালির আলো জ্বেলে তুমি একাকী পড়িসরে বুনে যাও 
উলের মায়াবী নকশা  ,
আমি'ই তো তোমার একাকী প্রহর , মনেতে সুখের স্পন্দন
তোমার'ই অন্ধকার ঘরে আলোকিত দীপ শিখা  ।  
নক্ষত্রের রাত এলে উঁকি দেয় তোমার মনের জানালাতে  
এলোমেলো যত ভাবনারা এসে , আর তুমি-
সুনিপুণ দু হাতের কৌশলে চুলে বেণীর কারুকার্য  যাও বুনে ,
আরশির বুকে তোমার ঘুমে জড়ানো অবয়ব থাকে ভেসে 
যেমন করে আকাশের বুকে মেঘেরা থাকে মিশে ;
আমি'ই তো তোমার নক্ষত্রের রাত , আরশি হয়ে তোমাতে বিলীন 
আমি'ই তো তোমার ঘুম ওই নীল দুটি চোখে ;
তুমি'ই তো আমার আকাশ , আমি নক্ষত্র হয়ে তোমাতেই আছি মিশে ।



..........:::::: নির্জন আহমেদ অরণ্য  ::::::..........


READMORE
 

.............:::::::::::::::: তোমার জন্য ::::::::::::::::..............

                    
                             


                               ভালবাসা স্বচ্ছ জলের মত , হৃদয়ে অজানা অনুভূতি 
                               তোমার আমার হাজারো জমানো ম্রিয়মাণ সৃতি ।
                               কখনো রোদেলা দুপুর কখনো বা বৃষ্টি ঝিরি ঝিরি
                               আমি একুশ আর তুমি উনিশ কিংবা কুড়ি ।


                               তোমাতেই আমার যত সুখ , এত ভাল লাগা
                               আমার ভাবনায় , আমার কল্পনায় শুধু তোমারই কায়া ;
                               ক্লান্ত দুপুরে তুমি অরণ্য ছায়া , বন্ধনের শিকড়ে তুমি যেন মায়া
                               এইতো ভালবাসা , বল কখনো কি যাবে তোমায় ভোলা ?


                               কখনো আমি অবুঝ , তুমি চঞ্চলা 
                               তুমি কখনো বা সবুজ আর আমি তিমিরের নিঃসঙ্গতা ,
                               এতটা ব্যবধান তোমার আমার কপ্লপনায় , তবুও
                               একটা আকাশ তোমার আমার , তোমাকেই ফিরে চাওয়া ।


                               আমার পৃথিবী তুমি , আমার ঘাস ফুল কবিতা
                               রঙে রঙে মনের ক্যানভাসে তোমারই ছবি আঁকা ,
                               অনন্ত প্রেম , তোমারই হেম আমারই হৃদয়ের প্রাণের স্পন্দন 
                               তোমাকেই ভালবাসি , তোমারই জন্য আমার এত প্রহসন ।




                                     ..........:::::  নির্জন আহমেদ অরণ্য  :::::.........


                          
READMORE
 

.....::::: অলস বৃষ্টি আর কিছুটা দীর্ঘশ্বাস ::::::.....






                একবার বৃষ্টিতে আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম 
                মনে আছে তোমার ?
                সেই চুন খসা পুড়নো বাড়িটার বারান্দায় ? 
                ভেজা সন্ধ্যা আর বিরতিহীন অলস বৃষ্টি !
                তুমি কাঁচা লেবু রঙের শাড়ি পড়েছিলে 
                আর আমি , আমি পরেছিলাম আবছা নীল সার্ট । 
                দুজনেই খুব মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিলাম 
                মর্চে ধরা গ্রিলের ওপারে অবিরাম বৃষ্টি ধারা...   
                আর মাঝে মাঝে আমাদের অমনোযোগী কণ্ঠে ছিল
                অর্থহীন কিছু কথা দুজনার অজান্তে !
                অথচ সেই দিন , 
                কেউ কারো পানে তাকাই নি এক পলকের জন্য 
                একটি মুহূর্তের জন্যও দুই জোড়া হাত এক হতে পারেনি ,
                বলা হয়ে ওঠেনি অনেক না বলা কথা 
                বুকের ভেতরে খুব গোপনেই তাদের মৃত্যু হয়েছিল নীরবে , 
                তুমি তার কিছুই জানতে পাওনি সেদিন ...  
                খুব অবাক হচ্ছ তাই না ? 
                ভাবছ এতদিন পরে কি মানে আর এসব মনে এনে !
                আসলে-ইতো কি মানে আর এসব কথা মনে এনে ? 
                সেদিন বৃষ্টি থামতেই আমরা চলে এসেছিলাম 
                পিছু ফেলে এসেছিলাম একটি ভেজা সন্ধ্যা আর
                এক বুক দীর্ঘশ্বাস ... বুঝি নি সেই দিন ; 
                এক দিন এই দীর্ঘশ্বাস টুকু'ই বুকের এতটা গহীনে থেকে যাবে
                একটি ব্যর্থ সৃতি হয়ে  , আর আমাকে পোড়াবে 
                অনন্ত কাল শীতল শ্রাবণের জলে  !




                                .............:::::::  নির্জন আহমেদ অরণ্য  :::::::............

READMORE
 

বৃষ্টি রহস্য এবং আমরা






              সে বার যখন বৃষ্টি এসেছিল মুষল ধারায়
              আমি বলেছিলাম দেখ আকাশের কান্না ,
              কতটা কষ্টে আকাশ কাঁদতে পারে তা কি তুমি জানো ?
              তুমি আমাকে থামিয়ে উচ্চস্বরে হেসে বলেছিলে
              তুমি কোথায় দেখলে কান্না ? এ যে বৃষ্টি ,
              প্রকৃতির এক অপরূপ অনাবিল সৃষ্টি ;
              বোকা আকাশ কি কখনো কাঁদতে জানে নাকি ?
              আমি চুপ করে জানালার পাশে দারিয়ে ছিলাম
              বাহিরে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম , 
              কোন উত্তর দিইনি সেদিন তোমার প্রশ্নের ...
              হয়তো সেদিন কোন উত্তর জানাবার ইচ্ছে ছিলোনা আমার ;  
              কিন্তু আমি জানতাম আকাশেরও কিছু কষ্ট থাকে
              থাকে কিছু যন্ত্রণা , ক্ষোভে ,গর্জনে উন্মাদ হয়ে
              এক সময় অঝোর ধারায় বৃষ্টি হয়ে কাঁদে ।
              এখন তুমিও জানো , আকাশের কিছু দুঃখ আছে
              এখন তুমিও কষ্ট পাও অঝোরে বৃষ্টি ঝরলে , 
              আনমনে জানালার পাশে দাড়িয়ে ডুবে যাও অদূরে ;
              অবিরাম বৃষ্টির ধারায় খুঁজে ফেরো অনেক প্রশ্নের উত্তর ... 
              সরল ,গড়ল , পাওয়া না পাওয়ার আরও অনেক
             পার্থিব অথবা অপার্থিব প্রশ্ন এসে তোমার মনের জানালায় উঁকি দেয় ,
              আকাশের মত তুমিও কষ্ট পাও , মনের আকাশে জমে কালো মেঘ 
              তোমারও চোখের কার্নিশ গড়িয়ে ঝরে অঝোর শ্রাবণ । 
              শুধু আজ আমি আর নেই তোমার পাশে ... 
              সময়ের ব্যবধানে আমাদের গন্তব্যরা হারিয়েছে  ঠিকানা 
              খোলা জানালা , অবিরাম বৃষ্টি সব কিছু আগের মতই এখনো , 
              রদ-বদলের স্রোতে ভেসে গেছি শুধু আমরা দুজনে ।
              জানালার গ্রিল ধরে একা একা এখন তোমার বৃষ্টি দেখো 
              আর অদূর অতীতের ম্রিয়মাণ ভাবনার অতলে ডুবে যাও , 
              জানালার পাশে একা একা আমার পাথরের মত দাড়িয়ে থাকা 
              হাত বাড়িয়ে আর ছুঁয়ে দেখা  হয়না আকাশের জল রঙা কান্না ,
              এখন তুমি বেশ ভালোই জানো বৃষ্টি রহস্য , চিনতে শিখেছ
              বৃষ্টির জল রঙ , কালো মেঘদের অর্থ । 



                                  নির্জন আহমেদ অরণ্য 

READMORE
 

সীমানা ছাড়িয়ে


READMORE