তুমি আছো



তুমি আছো


তুমি আছো আমার হৃদয় জুড়ে
তুমি আছো আমার শেষ সিমানার পরে
তুমি আছো তুমি থাকবে দেবী হয়ে
আমার মনো মন্দীরে.............।
শীতের ভোরে তুমি আছো
শিশির হয়ে নরম ঘাসের বুকে
তুমি ভাসো নীল মেঘ হয়ে
আমার কল্পনার আকাশে.......।
আমার অলস দুপুরে তুমি থাকো
সুখের অপ্সরি হয়ে আমাতে মিশে
পড়ন্ত বিকেলে তুমি আসো আমার ঘরে
সোনালী রোদের ঝিলিক হয়ে......।
তুমি আছো তুমি থাকবে দেবী হয়ে
আমার মনো মন্দীরে.............!
আমার নির্জন স্বন্ধ্যা তুমি রাঙিয়ে যাও
চাঁদের নীল জোস্নার আলোতে...
হীমরাতে তুমি থাকো আমাতে জড়িয়ে
ঊলের মায়াবী নকশার চাদরের আদরে......।
তুমি আছো তুমি থাকবে দেবী হয়ে
আমার মনো মন্দীরে............!


নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

তুমি এলেনা


তুমি এলেনা


এ রাত পোহলো কখন......?
কিছুই বোঝা গেলো না...
ভোরের কুয়াশা ভেঙ্গে
সোনা রোঁদ এলো ঘরে
তুমি এলেনা...........
কেন এলেনা...........?
তোমায় ভেবে রাত গেলো কেটে
তবু ঘুম এলোনা......
চোখের পাতা জোড়া
আলিঙ্গনে জড়ালো না
অপেক্ষার আড়শি ভাংলোনা
নিরবে শুধু রইলো পরে
তুমি এলেনা............
কেন এলেনা.............?
মাঝ রাতে বুনো পাখি ডেকেছিলো
তুমি এসেছো বলে মন এই ভেবেছিলো...
তার কিছু পর ভেঙ্গে ছিলো ঘোড়
কখন যে হয়ে গেলো ভোর....
তুমি এলেনা...........
কেন এলেনা..........?



নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

ঘুম আসেনা


ঘুম আসেনা


রাত পোহাবার আর কতো বাকি.....?
এই অন্ধকার রাত কেন এতো দিঘল
শেষ হতেই চায়না.......
একা একা নির্ঘূম শুধূ জেগে থাকা
আর কল্পনার বাগানে আগাছা গুলো
উপড়ে চলা........
ঘুম আসেনা.....
কেন আসেনা......?
ক্লান্ত চোখ দুটি কি খোজে অবিরত
মনের মাঝে উকি দেয় অযাচিত
ভাবনা যতো........
সুখের রাত গুলো হাড়ালো কোথায়
এ রাত কেন আমাকে কাদায়....?
প্রভাত আসেনা.....
সূর্য হাসেনা......
এ মন ঘরে বসেনা......
ঘুম আসেনা ....
কেন আসেনা.......?
এ ঘর সে ঘর কোনো ঘরেই ভালো লাগেনা
চার দেয়ালে বন্দি মন
বেধে রাখা যে যায়না.......
জানালার ওপ্রান্তে অন্ধকার
চাদটাও বুঝি আজ ভাসেনা
আমার খোলা জানালা দিয়ে কেন আজ
হিমেল বাতাস ও ঘরে আসেনা.....?
ঘুম আসেনা ....
কেন আসেনা....
প্রভাত আসেনা...
কেন আসেনা.....?


নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

শুধু তুমি নেই

সে দিন গুলো খুব বেশি একটা দুরে ফেলে আসিনি...
এখনো কালের ধুলোর অতল গভিরে হাড়ায় নি
সে সব স্বর্ণালী প্রহর অথবা স্মৃতি.....
তুমি চাইলে এখনো আমরা ফিরে যেতে পারি
আমাদের সাজানো সেই প্রান্তরে....
যেখানে এখনো প্রজাপতি রঙিন ডানা মেলে উড়ে
শত ফুলের দলে এখনো ভ্রমর গুন গুনিয়ে গান করে 
এখনো নদী তীরে ধবল কাশ বনে ডাহুকেরা ডাকে
এখনো নীল আকাশে বালি হাস জোড়া অজানায় যায় উড়ে...
শঙ্খচীল গুলো নদী তীরে আসে আগেরি মতো দলে দলে....
শুধু তুমি নেই ....
তুমি হিনা সব কিছু আজ সেখানেই থেমে আছে.....
যেখানে তুমি যেভাবে সবকিছু রেখে ছিলে......
তোমার সাজানো বাগান ভরে আছে ফুলে ফুলে
সে ফুল ছিড়িনি কখনো আমি কোন ভুলে,এই ভেবে
কি ভাববে তুমি সে সব দেখে কোন দিন ফিরে এলে....



নির্জন আহমেদ অরণ্য
 























READMORE
 

অধরার শেষ উপহাড়


অধরার শেষ উপহাড়


সমুদ্র এখন বড্ড বেশি ক্লান্ত
অলস ঢেউ গুলো তীরে এসে
মিলিয়ে যাচ্ছে বালুকার বুকে....
ফিন ফিনে বাতাস বইছে মৌনতায়
এক ধরনের নোনতা পরষে
মাঝে মাঝে শিউরে ওঠে শরীর ...
এই পরন্ত বিকেলে আপন মনে
সমুদ্র বক্ষে অপরুপ খেলায় মত্ত
ছোট ছোট সোনালী ঢেউ গুলো , আর...
আর সেই ঢেউ গুলোর শেষ প্রান্তে
অস্তগামী টক টকে লাল সূর্য,
এ পারে আমি...একা....
বড় একা....এক ক্লান্ত পথিক....
মাঝ খানে এক সাগর ব্যাবধান
ইচ্ছের সিমারেখা অতিক্রম করে
চাইলেই সাগর পারি দিয়ে সূর্যের কাছে
যাওয়া যায়না............
তেমনি এ পৃথিবীর যতো নিয়ম ভেঙ্গে
ইচ্ছের সিমারেখা অতিক্রম করে
তোমার কাছে যাওয়া যায়না...অধরা.......
তুমি তো এখন এই অরণ্য জীবনে
শেষ বিকেলের রক্তিম সূর্যের মতোই
যাকে কেবল দেখাই যায় ক্ষনিকের তরে
স্পর্ষ করাটা রয়ে যায় দু:স্বপ্ন হয়ে......
হেসে যাও .....
হেসে যাও তুমি স্বার্থপরের মতো
ও প্রান্ত থেকে গোপন উল্লাসে....
আমাকে ভাঙ্গতে চাও...? ভাঙ্গো...
আমাকে আরো পোড়াতে চাও...? পোড়াও...
বাধাঁ দেবনা আগের মতোই...
আমিও দেখে যাবো কতোটা ভাঙ্গতে পারো
কতোটা পোড়াতে পারো আমায় এক জীবনে.....
অধরা.........
এ খেলায় তুমি ই জয়ী
পরাজয় তো আমি মেনেছি সে কবেই......
তবুও....
তবুও এ অবুজ মন আমার
বন্দি রয়ে গেল আজও অধরা নামের
বৃত্তের বলয়ের ভেতরেই......
মুক্তি নেই ......
আজন্ম দন্ড প্রাপ্ত আসামীর মতো
আমৃত্যু সাজাঁ ভোগ করে চলা
আর একা একা প্রতিক্ষায় পথ চেয়ে থাকা.......
তোমার ভালোবাসা পাবার জন্য
এখন আর কাঙ্গাল নই আমি....
তোমার ঘৃনাটুকুই আপন করে নিয়েছি
যেমন করে পথ ভোলা নদীকে
আপন করে নেয় অবশেষে সমুদ্র....
অধরা.........আমিও না হয়
জীবনের বাকি দিন গুলো
তোমার শেষ উপহাড় বুকে ধরে রাখবো......!



নির্জন আহমেদ অরণ্য

READMORE