ভালোবাসা মানে

ভালোবাসা মানে

ভালোবাসা মানে
চোখে চোখ রেখে হাজারও
না বলা কখা বলা....
বহমান নদীর মতো
একে অন্যের টানে ছুটে চলা......

ভালোবাসা মানে
মনের সমুদ্রে অজশ্র
নাম না জানা ঢেউ তোলা...
পূর্ণিমা রাতে জোছনার আলোতে
হাতে হাত রেখে অবিরল গল্প করা...
ভালোবাসা মানে
শেষ হয়ে যাওয়া
কখার পরেও দুজনার কখা বলা...
শ্রাবনের স্বন্ধ্যায়
দুজনে ভিজে বৃষ্টির সুধা পান করা.....


ভালোবাসা মানে
ভাবনার অতল গভিরে
দুজনার ডুবে থাকা
অপার বিশ্বাসে
রঙিন সুতোয় স্বপ্ন বোনা.....

ভালোবাসা মানে
শত পাওয়ার পরেও
অ-তৃপ্ত চাওয়া
পৃথিবীর বুকে
এক সুখের ঠিকানা
             ভালোবাসা মানে
               এক অ-জানা মোহে
                   রাতের পর রাত জাগা....
                বিষন্ন প্রহরে মনে মনে 
               বিরহের নামতা গুনা





ভালোবাসা মানে
মনের গভিরে এক অজানা
ভয়ের আনাগোনা...
দু চোখের কোনে
পাহাড়ি ঝর্না ধারা...                   



নির্জন আহমেদ অরণ্য





                          



READMORE
 

এখনো কি তুমি


তোমার চোখে কি এখনো তন্দ্রা আসে
গভির রাতে যখন আধ ভাঙ্গা চাদ
লাজুক ভাবে ঐ আকাশে ভাসে ?
নাকি এখনো তুমি ডুবে থাকো
ঘোর লাগা সেই নাম না জানা
হাজাড়ো অপরিচিত ভাবনার মাঝে ?

সাদা মেঘের মতো এখনো কিতুমি
শরৎ এর আকাশে ভেসে যাও
ধবল বলাকার বেশে ............?
এখনো কি তুমি তিমীর রাতে
হাড়ানো সুখ গুলো খুজো
লক্ষি পেচার ডাকে ...........?

এখনো কি তোমার ভিষন্ন সময় গুলো কাটে
সাদা রুমালে রঙিন সুতায় স্বপ্ন বুনে বুনে,
নাকি এখনো আমার অপেক্ষায় সময় গুলো যাও তুমি গুনে ?
নির্জন স্বন্ধ্যার আধারে এখনোকি তোমার চোখের কোনে
নোনা জলের জোয়ার আসে
আমার ভালোবাসার দামে.........?



নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

আমায় একটু ভালোবাসা দেবে





আমায় একটু ভালোবাসা দেবে ?
তোমার হৃদয়ের গহিনে পরে থাকা
অপার ভালোবাসা থেকে একটু খানি.....
আমি আর পারছিনা বিশ্বাস করো ,
একা একা এই নি:স্বঙ্গ জীবনে 
নিজেকে এখন মেহেদী পাতার মতো মনে হয়
যার বাহিরটা ঘন সবুজ বরন......
আর ভেতরটায় কষ্টের রক্ত ক্ষরন ! 


আমায় একটু ভালোবাসা দেবে ?
তোমার একটু খানি ভালোবাসা পেলে
আমি আবার সুখের জোয়ারে ভাসতুম
মেঘের ভেলার মতো ঐ দুর আকাশে
উড়তে উড়তে হাড়াতে পারতুম ,
তার পর একদিন ভোরের স্নান সেরে
ভালোবাসার দেবতাকে পূঁজো দিয়ে বলতুম
হে প্রেম দেবতা আমিও ভালোবাসা পেয়েছি...
আমার প্রিয়ার দেয়া ভালোবাসা টুকু বুঁকে ধরে
আমিও তোমার মতো স্বর্গ সুখে ভেসেছি !


কোন একদিন তোমার উপহাড় টুকু সাথে নিয়ে
এই পৃথিবীর সব ঋন শোধ করে 
হড়িয়ে যেতুম অনেক দুরে...যেখানে
আমি আর আমার ভালোবাসা ছারা কেউ থাকবেনা ।






নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

ভালোবেসে সারা বেলা


আমি আছি সারা বেলা
সুখে দু:খে বেলা-অবেলা

পাখি ডাকা ভোরে
ঘুমে জড়ানো দুটি চোখে
যদি মনে পরে যায় কখনো আমায় ...
স্নিগ্ধ নয়ন যুগল খুলে দেখো তায়
শিওরে তোমার দারিয়ে আছি ফুল হাতে ঠাঁয় !!

একাঁকি অলস দুপুঁরে
প্রজাঁপতির ডানায় যখন বিষাদ ভর করে
মন বসেনা যখন কোন কিছুতে,
খুঁজে দেখ তখনো আছি আমি তোমার মন রাঙাতে
তোমার পায়ে জড়ানো রুম ঝুম দুটি নুপূরে ।।

নির্জন স্বন্ধ্যার আড়ালে
দিনের শেষ আলো টুকু হাড়ালে
যখন নিজেকে বড় বেশি এঁকা এঁকা লাগে...
তখনো রবো আমি পাশে তোমার স্বন্ধ্যা সাঁজাতে
জোনাকির মিটিমিটি আলোতে ।।

ঘুম-হীন মাঝ রাতে
তন্দ্রা রা হাড়ালে অজানাতে
যদি আমায় কাছে পেতে খুব ইচ্ছে জাগে মনে...
দক্ষিনা জানালা খুলে চেয়ে দেখো আকাশ পানে
আমি রবো কোনও এক দূর নক্ষত্রের মাঝে ।।

আমি আছি সারা বেলা
তোমার আকাশে হয়ে মেঘের ভেলা...
কখনো বা বাতাসের বেশে
তোমার খোলা চুলে দিয়ে যাবো দোলা
কখনো বা ঐ অঁধর ছুঁয়ে যাবো ভালোবেসে ।।




নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

যদি আবার ভালোবাসা পাই


যদি আবার ভালোবাসা পাই
আমি জীবনটাকে সাজিঁয়ে নেবো
গুছিয়ে নেবো সব বেদনা আর
হাড়ানোর স্মৃতি গুলো মুছে....

যদি আবার ভালোবাসা পাই
আমি দিঘিতে ফোঁটাবো পদ্ম রাজি
পলাশ চাঁপার রঙে রাঙাবো
তোমার মনের সাঁজি .....

যদি আবার ভালোবাসা পাই
চৈতালী দুপুরে হবো শীতল ছাঁয়া
তোমার ভিষন্ন প্রহর গুলো
ভরিয়ে দেবে আমার হীমেল মায়া...

যদি আবার ভালোবাসা পাই
নীল আকাশে উঁড়াবো প্রজাপতি,
ঘাস ফঁড়িং এর ডানায়
লিখে দেবো প্রেমের চিঠি....

যদি আবার ভালোবাসা পাই
আমি শ্রাবনের ধারা হয়ে
ঝড়ে যাবো অবিরাম তোমার
ঐ মায়াবী অঁধর ছুঁয়ে...

যদি আবার ভালোবাসা পাই
শরতের মেঘ আকাশে ভাঁসিয়ে
হীমেল বাতাসে দোলে দোলে
হাড়াবো দুজনায় সাদা কাশ বনে...

যদি আবার ভালোবাসা পাই
শীতের রাতে দেবো কুশুম পরষ
ভোরের শিশির হয়ে ভিঁজিয়ে দেবো
তোমার শুষ্ক প্রহর....

যদি আবার ভালোবাসা পাই
শুকনো বৃক্ষে ছড়িয়ে দেবো
বসন্তের অপার সুখ
সবুজ রঙে এঁকে দেবো পৃথিবীর মুখ..

যদি আবার ভালোবাসা পাই
রাতের আঁধার ভেঙ্গে এনে দেব
এক মুঠো নীল জোছনার আলো
তার পর শুধু তোমাকেই বেসে যাবো ভালো....




নির্জন আহমেদ অরণ্য
READMORE