কেউ আমাকে ভালোবাসুক

কেউ আমাকে ভালোবাসুক


আমি চাই কেউ আমাকে ভালোবাসুক...
সমস্ত হৃদয়ের আনাচে কানাচে যেখানে -
যতোটুকু উপলদ্ধি আছে তার সবটুকু দিয়ে
আমেকে স্বার্থহীন ভাবে ভালোবাসুক ।
আমি চাই আমার জন্য কেউ অপেক্ষা করুক
খাবারের থালা-বাটি সাঁজিয়ে রাখুক,
আর যখন খেতে বসবো তখন আমার থালায়-
ভাত বেরে দিতে দিতে ধমকের সুরে কেউ বলুক
কোথায় ছিলে এতক্ষন ?সেই কখন থেকে বসে আছি.....
আমি চাই আমাকে কেউ অবুজ শিশুর মতো আদর করুক
আমাকে সন্ধেহ করুক ,আমাকে স্বাশন করুক-
আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে রাখুক
নিজ হাতে অতি যত্ন করে,পরম ভালোবাসায় ।
তিমীর রাতে যখন ক্লান্ত দেহ ঢলে পরে,
ক্লান্তির দায় ভার সইতে না পেরে বিছানায়_
ঠিক তখনই নিজেকে বড় বেশি একা একা মনে হয় ।
আমি চাই কেউ আমাকে স্বর্ণলতার মতো জড়িয়ে রাখুক
তার বুকের উষ্ণ ছাতায়,আমাকে ঘুম পাড়িয়ে দিক,
আমার কেশে হাত বুলিয়ে,বিলি কেটে....
আমাকে ভালোবাসুক অকৃপন ভাবে
আমাকে ভালোবাসুক স্বার্থহীন ভাবে ।








নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

আমি এবং আমার ছায়া

যখন রাত্রি নিঝুম এই শহড়টা ঘুমিয়ে পরে 
আলো আধারের  চাদর জড়িয়ে ..
থেমে যায় ব্যস্ততা ,থেমে যায় কোলাহল..
শুধু জ্বলে থাকে করুন ভাবে কিছু -
রাস্তার পাশে লেম্প পোস্ট এর বাল্ব
আমি তখন একা একা হাটি  আর ভাবি
আমিও তো এই লেম্প পোস্টের বাল্ব এর মতো
আধো জ্বলে থাকা এ শহড়ের একজন মানুষ ।
পথের কুকুর শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে
চীৎকার করেনা ,পালিয়ে ও যায়না...
হয়তো ভাবে আমি  ওদেরই মতো একজন....
বহুদিনের পরিচিত এ পথেরই পথিক  ।
আমার কোন সঙ্গি নেই পথ চলার ...
এই প্রানহীন ইট পাথুড়ে শহড়ে ,
এই শহড়ে ওই লেম্প পোস্টের বাল্ব এর মতো
সবাই একা ,শেষ শক্তি টুকু হাতের মুঠুয় নিয়ে
নিজেকে শহুড়ে প্রথার সাথে মানিয়ে চলার চেষ্টা করা....
এই মানুষ নামের ফর্নিচার গুলুর কথা ভেবে-
হয়তো ওই কুকুর গুলুও অট্র হসিতে ফেটে পরে গভির রাতে ্
এই শহড়ে পথেই গভির রাতে আমার বাড়ি ফেরা..
পথ সঙ্গি বলতে আমি আর আমার ছায়া  ।




         নির্জন আহমেদ অরণ্য

READMORE