এখনও তোমায় ভেবে
মরুঝড়ে এলোমেলো জীবনে এলো কত বিবর্তন
কত অনল - কত প্রহসন - কত আর নির্বাসন ?
বালি-ঝড়ে মুছে গেছে সে কবেই তোমার পদচিহ্ন
সৃতিরা আড়চোখে তাকিয়ে আজও অসহায় বড্ড ,
কেন তবে আর গহন হৃদয়ে এই বহ্নির দাবানল
মধ্য রাতে কান পেতে শুনা সুনসান বাতাসের কীর্তন ?
একাকী দাড়িয়ে এখনও মরু বৃক্ষ অকপটে এই মহাশূন্যে
ফণীমনসার বিষ কাঁটা এফোঁড় ওফোঁড় করেছে কত অনায়াসে ।
তোমার চোখের অঞ্জলি ছুঁয়ে কতকাল মেঘেরা ভাসে নি সুনীলে
ভাঙেনি মেঘের আরশি - আসেনি বৃষ্টি রিম ঝিম বরিষণে ,
তবুও পথিক প্রহর হেঁটে গেছে ঘড়ির কাঁটার বৃত্তের বলয়ে
নিথর নদী আর মন্থর সময় কখনও কি থেমে রয় বল নিরলে ?
কখনও ফোটেনি ফুল সোনালী বালির বুক চিঁরে
কখনও ভাঙেনি ভুল আর মনের কোনে দীপালী জ্বেলে ,
দেখনি ফিরে মনের ভুলে কিছু কি গেছ নাকি ফেলে
সুখের দিন গুলো নিয়েছ তুলে মায়া ভরা দুটি চোখে
দিয়ে গেছ নোনা জল চোখের আঁজলায় দুটি হাত ভরে ।
তবুও মনের ভুলে সাঁজাই ঢালী ফুলে ফুলে
তোমায় ভেবে বেদনার জল রঙে ছবি আঁকি আনমনে
এখনও তোমার নামে দ্বীপ জ্বেলে করি অর্চন গৃহ কোনে ।
নির্জন আহমেদ অরণ্য
ভাল আছি
ভাল আছি , ভাল আছি এইতো আছি , বেঁচে আছি
বুকের ভেতর দুঃখের নদী
একূল ওকূল ভাঙছে কেবল ভাঙছে কেবল নিরবধি ।
নীল খামের ভেতর ভালবাসার অক্ষর গুলো বন্দী করে
কত কাল লিখি নি তোমায় প্রেমের চিঠি ,
তোমার নামে বইয়ের ভেতর পাতার ভাঁজে
ভালবাসার নাম টি লিখে
তুলে রাখিনি শুঁকনো গোলাপ যতন করে ,
তবুও তো বেঁচে আছি , ভাল আছি , ভাল আছি ।
সহস্র বছর চোখের পটে আঁকি নি আমি তোমার ছবি ,
জেগে আছি কত নিশি একলা একা , একলা আমি
কেউ বলেনি জিরিয়ে নাও আমার ছায়ায় ক্লান্ত কবি , কেউ বলেনি ।
তোমার মতো চুলের ভাঁজে আঙুল নিয়ে কেউ খেলে নি
মুখের পরে অধর দিয়ে কেউ আঁকে নি রুদ্র ছবি ,
তবুও তো বেঁচে আছি , ভাল আছি ...
আমার ঘরে অন্ধকারে চাঁদ আসেনি জানালা দিয়ে
ফুল ফুটে নি বাগান জুড়ে ভোরের শিশির গাঁয়ে মেখে ,
ভালবেসে সুখী হয়ে নতুন দিনের স্বপ্ন নিয়ে
চড়ুই জুটি ঘর বাঁধেনি আমার ছোট্ট নীড়ে ।
পথের পরে ধূলর সাথে হয়না দেখা এই নগরে
এখন আমি অন্য মানুষ হয়না কথা তারার সাথে ,
তোমার আমার গল্প করে এই শহরের মানুষ গুলো
পরনিন্দায় ব্যস্ত হয়ে কাটাচ্ছে না আর সময় গুলো ।
এইতো আছি বেস আছি ভাল আছি দূরে আছি ...
তোমার ঘরে সুখের রাশি , নাকের নোলক রেশমি চুড়ি
কাঁকন বালা , মুক্তো মালা দামী দামী রঙিন শাড়ি ,
নিসুত রাতে চাঁদের নদে নাও ভাসিয়ে গল্প করে
তোমার বুকে স্বপ্ন আঁকে এখন তোমার স্বামী ।
এই শহরে এই নগরে একলা আমি একলা পথিক
হাঁটছি শুধু হাঁটছি আমি বুকের ভেতর দুঃখ নদী,
ঘুণ পোকাদের মত কাটছে পাঁজর খাচ্ছে ব্যাধি
তবুও তো বেঁচে আছি তুমি হীনা , ভাল আছি ।
......:::: নির্জন আহমেদ অরণ্য ::::.....
বৃষ্টি এবং আমি
আজ বিকলটা অলস করে দিয়েছিল ঝুম বৃষ্টি
বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একমনে
মর্চে ধরা লোহার গ্রিল ছুঁয়ে অবিরল জলের ধাঁরা ...
জ্বলন্ত সিগারেটের ধূম্রজালে হাড়িয়ে যাই আমি
সেই ভেজা অতীতের অরণ্য গহীনে ।
যেখানে ফেলে এসেছিলাম সবুজ আর সবুজ আমার তারুণ্য _
আমার শৈশব , আমার কৈশোর , আমার ভালবাসার অরুন্ধুতি
মনে পরে জীবন খেয়ায় শুভঙ্করের ফাঁকি ।
তোমার মনের তটে আমার কাল্পনিক সুখের ঘর , আমার সংসার
জীবনের হিসেব নিকেশ আরও কত কি !
কিছুই হয়নি পাওয়া আজও , জানি স্বপ্ন গুলো আজ শুধু
আমার কল্পনাতেই সীমাবদ্ধ ।
বৃত্তের বলয়ে আমার অনন্ত বসবাস , তুমি বিন্দু হয়ে
ঝরে গেছ নক্ষত্রের মতই ...
এখন আমার মনের চাতাল জুড়ে চৈত্রের রোদ
অলস দুপুর জুড়ে খেলা করে বিষণ্ণ প্রহর ... আর
তোমার আমার কাল্পনিক সংসারের অবক্ষয় ।
অথচ ,
অথচ... একদিন তুমি ছিলে ,এই মনে ভালবাসা ছিল
স্বপ্ন ছিল , দুচোখে ঘুম ছিল , সুখ ছিল ...
অঙ্গন জুড়ে বৃষ্টি ছিল , বাতাসে মিশে ছিল ভেজা কদমের গন্ধক ...
ভোরের ঘাসে ঝরে যেত শিশির মাখা শিউলি ফুল ,
আজ তুমি নেই , কিছু নেই , সুখ নেই , ঘুম নেই
আলিঙ্গনে নেই প্রিয় মুখ , বাতাসে নেই ভেজা কদমের গন্ধক
জীবনের হিসেবে শুধুই ভুল আর ভুল ...।
তবুও বৃষ্টি ঝরে সবুজ পাতা ছুঁয়ে , ভিজিয়ে যায় চাতক মন
শুধু তৃষ্ণা মিটে না , তৃষিত থেকেই যায় মন ।
....... :::::: নির্জন আহমেদ অরণ্য :::::: .......

Subscribe to:
Posts (Atom)