শূন্য পরে শিউলি তলা






মনে পরে না আজ আর শেষ কবে তোমার চোখে
ভালবাসা নিয়ে তাকিয়ে ছিলাম ,
শেষ কবে তোমার হাত ধরে বৃষ্টির জলে স্নান করেছিলাম ...
চোখের কোনে জমে থাকা জল বাঁধ ভেঙ্গে ভাসিয়েছিল যে অঞ্জন
কতটা বছর রুমালের ভিতর তা পুষে রেখেছিলাম ।
মনে পরে না , আজ আর কিছুই মনে পরে না তার
চিলেকোঠায় পাশাপাশি বসে সুদূর ভাবনায়
আকাশের নীলে চোখ রেখে কতটা অবাক হয়েছিলাম
পাখিদের স্বাধীন বিচরণে ...
শেষ কবে তোমার নিঘাত ভালবাসার শীতল ছায়া তলে
উড়নচণ্ডী এই আমি পথের ক্লান্তি ভুলেছিলাম !

অঘ্রাণের এই সকালে ভেজা ঘাসের বুকে
যেতে যেতে পথে মনে পরে গেলো আজ বহুদিন পরে
একদিন ভালবাসা ছিল হৃদয়ের অরণ্য জুড়ে ,
একদিন কেউ ছিল পাঁজরের অতল তলে ...
আজ তুমি নেই ,কেউ নেই , ভালবাসা নেই
ঝরে গেছে সব ফুল , শুধু রয়ে গেছে কিছু ভুল ...
ভুল গুলো সাথে লয়ে অনন্ত পথে চলা
পিছু ফিরে আর হয়নি দেখা শূন্য পরে শিউলি তলা ...।




নির্জন আহমেদ অরণ্য 
READMORE
 

গ্রহণ লাগা জীবন





ভালবাসার যোগ বিয়োগে সর্বস্বান্ত এই আমি
তবুও নির্লজ্জের মতো এখনও আরশির সামনে দাড়াই 
নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এপাশ ওপাশ , 
আরশির বুকে ভেসে থাকা আমার অভিশপ্ত মুখ 
কালো সাদা দাঁড়ি আর উস্ক শুষ্ক চুলের বিন্যাস
সমস্ত অবয়ব জুড়ে ... এই কি আমি ,নাকি অন্য কেউ ?
মাঝে মাঝে নিজেকে চিনতে অনেক বেগ পেতে হয় আজ কাল ...
যে চোখ দুটো এক দিন ছিল গহীন অরণ্যের মতো   
হাড়িয়ে যেত তোমার নীলাভ দুটি চোখের আঙ্গিনায়
সে চোখ দুটি এখন ধোয়াটে ভীষণ , গ্রহণ কালের নির্জন স্বাক্ষর ...  
অথচ  ......
অথচ এখন তোমার পরিপাটি সাজানো জীবন, 
গুছানো এক রত্তি সংসার তোমার 
বেশ তো আছ , ভালই আছ ,
অনুভবে নেই এত টুকু কষ্টের রেষ 
তোমার বাগানে  কুয়াশার নব জলে স্নান করে এখন ফুটে ফুল 
জানালার গ্রিল ডিঙিয়ে মেঝেতে গড়াগড়ি খায় এক ফালি রোদ ... 
কানের দুলে দোলা দিয়ে যায় বৈরী বাতাস , তিক্ততা নেই অলস দুপুরে ,  
এ ঘর ও ঘর করে কেটে যায় সময় তোমার সুর তুলে নূপুরে ...
হেমন্তের পড়ন্ত বিকেলে ঝিলিক দিয়ে যায় সোনালী আভা তোমার খোলা চুলে ,
সন্ধ্যার অভিসার নামে অপেক্ষার আরশি নগরে , 
প্রিয় মানুষটির ঘরে ফেরার আহ্বানে ...
রাতের নির্জনতা ভেদ করে উঁকি দেয় রুপালী জ্যোৎস্না কাঁঠাল পাতার ফাঁকে
ঘুমাও তুমি , ঘুমাও প্রিয় মানুষটির বাহু বন্ধনে .........


আমিও আছি ভালই আছি একা একা 
রুপালী জ্যোৎস্নার আলো নেই , সুখের তন্দ্রা নেই  
আছে শুধু মহাকালের নীরবতা ... 
সৃতির চাঁদর গায়ে জড়িয়ে নির্ঘুম রাত জেগে থাকা ......




নির্জন আহমেদ অরণ্য 

READMORE
 

সৃতির আয়নায়







কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে
ফুল ঝরা রাতে তুমি ঘুম কেড়ে নিলে...
এতদিন পরে তুমি কেন এলে
এ কোন সুখের আবেশে আমায় ভরিয়ে দিলে ?
কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে............

শরতের এই রাতে পূর্ণিমা চাঁদ ছিল গগনে
দীপালির আলোতে মুখোমুখি বসে দুজনে
দৃষ্টির ভাষাতে কথা হয়েছিল দুটি আঁখিতে
সুখের অনুভূতি ছিল দুটি হৃদয়ে সেই লগনে ,
কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে .........।।

আমার শূন্য হৃদয় তুমি ভালবাসায় ভরে দিয়ে গেলে
শত বিনিদ্র রজনী আমার তুমি কেড়ে নিলে......
বেদনার কালো রঙ মুছে দিয়ে গেলে অধরের ঐ হাসিতে
জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজে ছিল পল্লব সেই নিশীথে
কাল সারা রাত তুমি সৃতি হয়ে পাশে ছিলে .........।।



নির্জন আহমেদ অরণ্য 

READMORE
 

নীল দুটি চোখ




আমি তাহার নীল দুটি চোখে দেখেছি সমুদ্র
পাহাড়ি ঝর্ণাকে অবলীলায় করেছে সে ম্লান ......
ঐ চোখে রেখেছি কতবার চোখ
দৃষ্টির সীমানা পেরিয়ে খুঁজেছি ডুব সাঁতারে
মুক্তোর সুখ ............
ঐ চোখে বাঁধা জল সহসা করে টলমল
কচু পাতায় যেন জমেছে বৃষ্টির জল ......
সেই চোখে কখন যে পরে গেছি ধরা
নিজেকে ভুলে হয়েছি দিশেহারা ......।
অনন্ত কাল এ দুটি চোখের কোনে আমার বসবাস
এই চোখেই দেখেছি আমার সর্বনাশ ...... !

চোখের জলে স্নান
ঘাসের বুকে শিশিরের অভিমান ......!





নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

সীমাহীন প্রেম





যদি নিজেকে জলাঞ্জলি দিতে চাও আমাতে
নেমে এসো পথে ,
জনসমুদ্রের বাঁধ ভেঙ্গে আমাকে আপন করে নাও আলিঙ্গনে...
আমাকে সিক্ত কর জনতার অপবাদ তুচ্ছ করে
তোমার চুম্বনে ......
আমাকে ভিজিয়ে দাও তোমার ভালবাসার অঝোর শ্রাবণে
আমাকে তোমার করে নাও শত মানুষের ভীরে ......।।
আমি জাগ্রত জনতার ভীরে প্রকাশ্য দিবালোকে
তোমার হাত দুটি ধরতে পারি............
আমি স্লোগানে মুখরিত জনতার ভীরে
চিৎকার দিয়ে বলতে পারি তোমাকেই ভালবাসি ............
ধর্মান্ধ শকুনের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে
তোমাকে আপন করে জড়িয়ে ধরতে জানি .........
তোমার নরম দুটি ওষ্ঠে অগণিত চুম্বনের ঝর তুলতে পারি
ঝং ধরা নিয়মের শিকল ছিরে .........
ক্রোধে ঝলসে দিতে চায় যারা দৃষ্টির অনলে
তোমার আমার এই সীমাহীন প্রেম ,
ঝলসে দিক , তবুও ভয় করিনা
তোমার হাত দুটি ধরে মৃত্যুর মুখোমুখি দাড়াতে ...... !


নির্জন আহমেদ অরণ্য 
READMORE