চাতক মন





আমি এসেছি , আমি এসেছি বৃষ্টি হয়ে
এই বরষায়......
তোমার উঠোনে অঝোরে ঝরবো বলে
আমি এসেছি ফিরে তোমার কাছে
এই তমসায়......

আমায় চিনতে পেরেছ ?
আমি ,
আমি সেই ছিন্ন ভিন্ন মেঘের মালা ...
যে একদিন তোমার শরতের আকাশের পথ ধরে
ভেসে ... ভেসে হারিয়ে গিয়েছিল
দূর অজানায়...
আমি সেই ছন্নছাড়া মেঘ ,
আমি সেই ক্লান্তিহীন ভেসে চলা মেঘ......

অনেক পুড়িয়েছি তোমায়
চৈতালি দিনে...
তোমার উর্বশী মন কে
করেছি চৌচির...
তোমার ভরা যমুনাকে করেছি
জল শূন্য ,
দিয়েছিলাম বিষণ্ণ বিকেল
আগুন ঝরা রাত......

ক্ষমা করো ,
আমায় ক্ষমা করো শেষ বারের মতো...

জানি তোমার ভালবাসা পাবার
সামান্যতম অধিকারটুকু নেই , আজ আর আমার...
তবুও ,
তবুও তুমি এই বরষায়
প্রথমও কদমের সুরভীটুকু নিও...
যত ঘৃণা ,দুঃখ , কষ্ট না হয় তুমি
আমার শূন্য আঁজলায় ভরে দিও......

একা একা আর বসে থেকনা ঘরে
এই মন খারাপ করা দুপুরে...
বাহিরে এসো
চাতকের তৃষ্ণা ভরা বুক
আজ তৃষিত করো
আমার শীতল জলে......

শালিক জোরা দেখো আজ এসেছে নীড় ফেলে
বসে আছে কৃষ্ণচূড়ার ডালে ,
বৃষ্টির জলে স্নান করবে বলে
যত নষ্ট কষ্ট ধুয়ে শুদ্ধ হবে বলে...
ফসলের ক্ষেত খাঁ খাঁ করে
আবার উর্বশী হবে বলে ,
ক্ষত বিক্ষত বুক নরম পলির অতলে
সমাধি দেবার তরে...

চলে এসো ,
চলে এসো বৃষ্টির কাছে
তোমার চাতক মন কে ভিজাবে বলে ,
শূন্য যমুনাকে নতুন জলে পূর্ণ করতে
নিজেকে সুখের জয়ারে ভাসাবে বলে ।


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

হায় পথিক




একা একা পথ চলতে চলতে এক সময় ক্লান্ত হয়ে পরে তনু ও মন
পিচ ঢালা কালো পথ কে দুপুরের তীব্র রোদ্দুরে মনে হয় প্রতিবিম্ব ,
অথবা ,
অথবা....মনে হয় যেন শান্ত শীতল এক যমুনা ...
লাউ এর কচি ডগার মতো লিক লিক করে বেরিয়ে আসে শুষ্ক গ্রীবা
সবই আলো ছায়ার খেলা...
পথিকের তৃষ্ণা মিটে না ,
তবুও পাঁজরের অতলে তৃষ্ণাকে দিয়ে সমাধি
পথিক হেঁটে চলে তার অন্তবিহীন পথে ।
যত প্রেম যত পিছুটান সব পেছনে ফেলে
পথিক এগিয়ে চলে নিরুদ্দেশে ,
হায় পথিক খুঁজে কি পাবেনা কখনোই পথের শেষ।
পিচ ঢালা পথ ফেলে নেমে আসে মেঠো পথে.....
পথিক থামে না , পথের ক্লান্তি নেই তার ...
শুধু চলতে জানে সে ।
যেমন সোনালী ডানার চিল গুলো শুধু নীল আকাশে উড়তে জানে ,
পথিক হেঁটে চলে মেঠো পথ ধরে ...
সবুজ মাঠ , ক্ষেত অথবা হলুদ সর্ষের গালিচা ফেলে
এগিয়ে যায় অনির্দিষ্ট উদ্দেশে ।
এক সময় ক্লান্তির ভার সইতে না পেরে বীর দর্পে দারিয়ে থাকা
সূর্যটাও ঢলে পরে পশ্চিমে ,


(পৃথিবীর ঘূর্ণনের কাড়নে দিবা রাত্রির সৃষ্টি ,সূর্য তার আপন কক্ষে দণ্ডায়মান । শুধু লিখার উদ্দেশে ঐ ভাবে বলা । দুঃখিত )

শুধু পথিকের ক্লান্তি নেই,
তন্দ্রা নেই , সুখ নেই ।
সন্ধ্যার শাঁখের ধ্বনির মতো ঝিঁঝিঁ পোকারা শুরু করে দেয়
সন্ধ্যার আগমনী গান ,
নির্জনতার চাঁদরে ঢেকে যায় চঞ্চল এই পল্লব ।
পাখিদের মতো যখন সবারই নীড়ে ফিরার তাড়া ঠিক তখন ও
পথিক রয়ে যায় নির্জন অরণ্যে একা একা ।
হায় পথিক , ঘর নেই , পিছুটান নেই, হৃদয়ের গহীনে প্রেম নেই....
শুধু এক বুক কষ্ট নিয়ে তার পথ চলা ,
আ'মৃত্যু অপূর্ণ বাসনা...
পথিক জানে পথের শুরু আছে কিন্তু নেই কোন শেষ সীমানা ।
জোনাকিরা আলো জ্বেলে হাল্কা ডানায় উড়ে যায় ঝোপের ওপারে ,
মাঝে মাঝে রক্ত কণিকা শিথিল হয়ে পরে বুনো প্যাঁচার রবে ......
বাঁশ জাড়ে বাঁশ পাতারা দেয় শাণ হালকা বাতাসে ,
তিমির তপনে ভেসে থাকে পূর্ণিমা চাঁদ ।
পথিক মুগ্ধ নয়নে গ্রাস করে যায় রুপালী জ্যোৎস্না ...
অজান্তে সুর তোলে মনের বীণায় ,
কণ্ঠে ভেসে আসে চন্দ্রলোকের গান
পথিকের ভরে যায় প্রাণ ।
ধীরে ধীরে চাঁদটাও ক্ষয়ে যেতে থাকে
পথিকের কণ্ঠ ও হয়ে পড়ে শিথিল ,
এক সময় থেমে যায় পথিক ,
ঐ আধ ভাঙা চাঁদটার মতই ক্লান্তি ধীরে ধীরে
গ্রাস করে পথিকের স্নায়ু গুলো ।
ঢলে পরে পথিক ছায়াবীথি তলে , ঘুমের নেশা পান করে ।
এই অরণ্য নির্জনতা ভেদে যখন উঁকি দিবে সোনালী কিরণ ভোরে ,
পথিকের ক্লান্ত চোখ ফিরে পাবে তখন প্রাণ ।
নেতিয়ে পরা স্নায়ু গুলো সজাগ হবে নতুন উদ্যমে
পথিকের হাত ধরে টেনে নিয়ে যাবে পথের পড়ে ,
আবারো শুরু অন্তবিহীন পথ চলা ।
পথিকের কি বল এই
নির্জন অরণ্যের কথা মনে রবে ?


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

জীবনের চাহিদা




জীবনের চাহিদা



ঘুমন্ত নগড়ির নাগরিকদের বলছিনা

নিজেকে বলছি, বলছি নিজের মনকে...

আবচেতন মন আমার

শুধু আকাঙ্খার স্বপ্ন বুনে চলে....

তন্দ্রা গুলো এই নির্জনতায়

উপহাসে মেতেছে..

চোখের কর্নিশে তাদের

ক্লান্তিহীন অপেক্ষা প্রহর গুনা ,

আর মন আমার বিভিষিকা ময়

ধূসর প্রান্তরে হেটে চলে....

ক্লান্তির ভারে নুয়ে পরে শীর ক্ষনে ক্ষনে

ভাবনারা আমার নুয়ে পরা শীর তুলে ধরে

আমাকে আমার পুরোনো অতিত এ টেনে নিয়ে চলে

আশার প্রদ্বীপ জ্বেলে পথ দেখিয়ে নিয়ে চলে

গ্রহন লাগা সেই সুদূরে.....

আমার অশরিরী আত্মা আমাকে ফেলে চলে যায়...

শূন্য দেহটা শুধু পরে রয়,

মৃত্যুর তৃপ্ততা আমার সর্বাঙ্গে

অবুজ মন আমার তবুও আজো

জল রঙে জীবনের ছবি আকে.....

ধিরে ধিরে রাতের অন্ধকার কেটে যায়

কেটে যায় যত নিরবতা ,

ব্যস্ততার মায়াজালে বাধা পরে জীবন

শুধু আমি পরে থাকি আধারে

জীবনের সব চাহিদা ভুলে...



নির্জন আহমেদ অরণ‌্য

READMORE
 

আমার সংসার

আমার সংসার

সংসার আমার
ভাঙা গড়ার খেলা নিরন্তর....
মাঝে মাঝে মনেতে উঁকি দেয়
হারানো সেই সব সোনালী অতীত,
শিশির ভেঁজা সকাল, হলুদ বিকেল ...

আজ ঝরে পরে কষ্টেরা
কৃষ্ণচূড়ার মতো....
ভাঙাচুরা স্মৃতি গুলোকে
জোরা লাগাতে করি ব্যর্থ চেষ্টা
দিনের পর দিন রাতের পর রাত...

কালো মেঘে ছেঁয়ে যায়
আমার আকাশ.....
সংসার আমার তলিয়ে যায়
বিদঘূটে রাতের অন্ধকারে,
তল থেকে অতল গহিনে...

আবারো সকাল আসে
আসে ভিষন্ন দুপুর...
ক্লান্ত পায়ে উঁকি দেয় রোদ্দুর
খেলা চলে আলো ছাঁয়ার
আমার খোলা জনালায় ......

ইচ্ছের ঘোড়ায় দেই লাগাম
স্বপ্ন গুলোকে যত্ন করে তুলে রাখি সিন্দুকে ,
স্মৃতির ডায়েরী করে ফেলি বন্ধ
পাছে আমার সংসার চীরতরে
হারিয়ে যায় অন্ধকারে...



নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

দুই দূয়ারী মন


দুই দূয়ারী মন


দুই দূয়ারী মন আমার
দুই দূয়ারী মন তোমার...
ভাঙা গড়ার খেলা নিরন্তর,
ইচ্ছে গুলো প্রজাপতি
নীল আকাশের ঘুড়ি
উড়াই আবার উড়াই না...
স্বপ্ন গুলো তোমার
মন পবনের নাও
ভাসাও আবার ভাসাও না.....

স্বর্ণ লতার মত আজ বিশ্বাস
পরগাছা হয়ে বেড়ে চলে দিনের পর দিন,
চৈতালী ক্ষড়তাপে আজ বিশ্বাসেরা মলিন...
ঝরে পরে ঝরা পাতার মতো
হৃদয় ক্ষত বিক্ষত হয় কেউটের ছোবলে...
মনের দেয়ালে অবিশ্বাসের পেরেক ঠুঁকে
ঝুলিয়ে দাও ভালোবাসা,
কষ্টের যাতাকলে পিষ্ট হয়ে
নির্বাসিত হয় যত আশা নিরাশায়......

দুই দূয়ারী মন আমার
দুই দূয়ারী মন তোমার
ভাঙা গড়ার খেলা নিরন্তর
যতই করি আপন হয়ে যাও পর....
হৃদয়ের চোরাবালিতে তলিয়ে যায়
আমার যত আবেগ ,
তবুও পদ্ম পাতার মতো ভেসে থাকে
এক রত্তি নিঘাত ভালোবাসা...
জন্ম দেয় নতুন করে মনের গভিরে আশা'র...।



নির্জন আহমেদ অরণ্য

READMORE