ঘুম আসেনা


ঘুম আসেনা


রাত পোহাবার আর কতো বাকি.....?
এই অন্ধকার রাত কেন এতো দিঘল
শেষ হতেই চায়না.......
একা একা নির্ঘূম শুধূ জেগে থাকা
আর কল্পনার বাগানে আগাছা গুলো
উপড়ে চলা........
ঘুম আসেনা.....
কেন আসেনা......?
ক্লান্ত চোখ দুটি কি খোজে অবিরত
মনের মাঝে উকি দেয় অযাচিত
ভাবনা যতো........
সুখের রাত গুলো হাড়ালো কোথায়
এ রাত কেন আমাকে কাদায়....?
প্রভাত আসেনা.....
সূর্য হাসেনা......
এ মন ঘরে বসেনা......
ঘুম আসেনা ....
কেন আসেনা.......?
এ ঘর সে ঘর কোনো ঘরেই ভালো লাগেনা
চার দেয়ালে বন্দি মন
বেধে রাখা যে যায়না.......
জানালার ওপ্রান্তে অন্ধকার
চাদটাও বুঝি আজ ভাসেনা
আমার খোলা জানালা দিয়ে কেন আজ
হিমেল বাতাস ও ঘরে আসেনা.....?
ঘুম আসেনা ....
কেন আসেনা....
প্রভাত আসেনা...
কেন আসেনা.....?


নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

শুধু তুমি নেই

সে দিন গুলো খুব বেশি একটা দুরে ফেলে আসিনি...
এখনো কালের ধুলোর অতল গভিরে হাড়ায় নি
সে সব স্বর্ণালী প্রহর অথবা স্মৃতি.....
তুমি চাইলে এখনো আমরা ফিরে যেতে পারি
আমাদের সাজানো সেই প্রান্তরে....
যেখানে এখনো প্রজাপতি রঙিন ডানা মেলে উড়ে
শত ফুলের দলে এখনো ভ্রমর গুন গুনিয়ে গান করে 
এখনো নদী তীরে ধবল কাশ বনে ডাহুকেরা ডাকে
এখনো নীল আকাশে বালি হাস জোড়া অজানায় যায় উড়ে...
শঙ্খচীল গুলো নদী তীরে আসে আগেরি মতো দলে দলে....
শুধু তুমি নেই ....
তুমি হিনা সব কিছু আজ সেখানেই থেমে আছে.....
যেখানে তুমি যেভাবে সবকিছু রেখে ছিলে......
তোমার সাজানো বাগান ভরে আছে ফুলে ফুলে
সে ফুল ছিড়িনি কখনো আমি কোন ভুলে,এই ভেবে
কি ভাববে তুমি সে সব দেখে কোন দিন ফিরে এলে....



নির্জন আহমেদ অরণ্য
 























READMORE
 

অধরার শেষ উপহাড়


অধরার শেষ উপহাড়


সমুদ্র এখন বড্ড বেশি ক্লান্ত
অলস ঢেউ গুলো তীরে এসে
মিলিয়ে যাচ্ছে বালুকার বুকে....
ফিন ফিনে বাতাস বইছে মৌনতায়
এক ধরনের নোনতা পরষে
মাঝে মাঝে শিউরে ওঠে শরীর ...
এই পরন্ত বিকেলে আপন মনে
সমুদ্র বক্ষে অপরুপ খেলায় মত্ত
ছোট ছোট সোনালী ঢেউ গুলো , আর...
আর সেই ঢেউ গুলোর শেষ প্রান্তে
অস্তগামী টক টকে লাল সূর্য,
এ পারে আমি...একা....
বড় একা....এক ক্লান্ত পথিক....
মাঝ খানে এক সাগর ব্যাবধান
ইচ্ছের সিমারেখা অতিক্রম করে
চাইলেই সাগর পারি দিয়ে সূর্যের কাছে
যাওয়া যায়না............
তেমনি এ পৃথিবীর যতো নিয়ম ভেঙ্গে
ইচ্ছের সিমারেখা অতিক্রম করে
তোমার কাছে যাওয়া যায়না...অধরা.......
তুমি তো এখন এই অরণ্য জীবনে
শেষ বিকেলের রক্তিম সূর্যের মতোই
যাকে কেবল দেখাই যায় ক্ষনিকের তরে
স্পর্ষ করাটা রয়ে যায় দু:স্বপ্ন হয়ে......
হেসে যাও .....
হেসে যাও তুমি স্বার্থপরের মতো
ও প্রান্ত থেকে গোপন উল্লাসে....
আমাকে ভাঙ্গতে চাও...? ভাঙ্গো...
আমাকে আরো পোড়াতে চাও...? পোড়াও...
বাধাঁ দেবনা আগের মতোই...
আমিও দেখে যাবো কতোটা ভাঙ্গতে পারো
কতোটা পোড়াতে পারো আমায় এক জীবনে.....
অধরা.........
এ খেলায় তুমি ই জয়ী
পরাজয় তো আমি মেনেছি সে কবেই......
তবুও....
তবুও এ অবুজ মন আমার
বন্দি রয়ে গেল আজও অধরা নামের
বৃত্তের বলয়ের ভেতরেই......
মুক্তি নেই ......
আজন্ম দন্ড প্রাপ্ত আসামীর মতো
আমৃত্যু সাজাঁ ভোগ করে চলা
আর একা একা প্রতিক্ষায় পথ চেয়ে থাকা.......
তোমার ভালোবাসা পাবার জন্য
এখন আর কাঙ্গাল নই আমি....
তোমার ঘৃনাটুকুই আপন করে নিয়েছি
যেমন করে পথ ভোলা নদীকে
আপন করে নেয় অবশেষে সমুদ্র....
অধরা.........আমিও না হয়
জীবনের বাকি দিন গুলো
তোমার শেষ উপহাড় বুকে ধরে রাখবো......!



নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

না বলা কথা

না বলা কথা



অনেক কথাই হয়নি বলা
শুধু এ পথ ও পথে চলা
ভেবেছিনু আপন মনে
অনেক কথাই কহিব তাহার সনে
সে কথা হলনা বলা, রহিল ছাঁই চাপা পরে...
চোখের কার্নিশ সেঁতসেঁতে
আগমনী নোনা জলের শ্রাবনে,
উথলিয়া ওঠে হিয়া ক্ষনে ক্ষনে
কেউটের ফণা রুপ লয়ে
যে কথা বলি বলি করে হয়নি বলা
সে কথা যদি বলা যেত তারে....
হৃদয়ের তপনে গ্রহন কাটিয়া
আলোয় আলোয় যেত ভরে ।
তাহার নয়নে রাখিয়া মোর নয়ন যুগল
যদি কহিতে পারিতাম তাহায়
দুটি হৃদি কথা অতি মায়ায়
সে কি কিছু কহিত মোরে সেই তমসায়
নাকি অধর কাঁপিত তাহার লজ্জায়...?
প্রনয়ের প্রথম কুশুম কলি দলে
পবিত্র প্রেম লুটিয়া পরিত কি তবে
বসন্তের সমাহার ঘটিত কি এই পল্লবে....?
যে কথা হয়নি বলা সে কথা ভাবি মনে মনে
আর একা একা পুড়ে মরি অন্তর দহনে..... !


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধরা এবং আমার অতৃপ্ত ভালোবাসা

অধরা এবং আমার অতৃপ্ত ভালোবাসা

তোমার ভালোবাসার দুরন্ত মেঁঠো পথ
সেই কবেই পাড়ি দিয়েছি......
ফেলে এসেছি পথ ঘেঁষে চলা 
শীতলক্ষার সচ্ছ শীতল জল
ফেলে এসেছি সে পথের বাঁকে ফুটে থাকা 
অসংক্ষ নাম না জানা বুনো ফুল......
সবুজ ঘাসে ঢাঁকা চারন ভূমি ,
শেষ বিকেলের বাসন্তি আকাশ..........
তুমি ঠিক ই বলেছ, বদলে গেছি আমি
আমি বদলে গেছি অনেকটাই অধরা........
তোমাকে হারিয়ে বদলে নিয়েছি চলার পথ
জীবন সংগ্রামী স্রোত ভাসিয়ে নিয়ে গেছে বহুদুর
ব্যস্ততা ঘিরে ফেলেছে এখন আমার প্রহর.......
শুধু ভুলতে পারিনি আজও তোমাকে অধরা
ভুলতে পারিনি তোমার ভালোবাসার মেঁঠো পথ
সেই নদী,মাঠ, নাম না জানা হাজারও বুনো ফুল
অথবা শেষ বিকেলের বাসন্তি আকাশ.......
জানি আমাকে কেউ ফিরিয়ে দেবেনা আর সেই সব
কেউ আমাকে ফিরিয়ে দেবেনা আমার স্বর্ণালী কৈশর 
আমার অতৃপ্ত ভালোবাসা...........
অধরা...........
এই অরণ্য এখন একটি মৃত নদী মাএ
ঢেউ নেই,জোয়ার নেই ,ছুটে চলার শক্তি নেই
সাগরের নোনা জলে মিলনের সুখ নেই...........
শুধু একা একা পরে থাকা..............
আমায় তুমি প্রান দাও, 
ঢেউ দাও ,জোয়ার দাও
ছুটে চলার শক্তি দাও, আমায় মিলনের সুখ দাও........
আরেকটি বার আমার উঠুনে অধরা নামের 
সুখের বৃষ্টি ঝরাও,আমাকে ভিজিয়ে দাও
তোমার শীতল জলে........ ।

নির্জন আহমেদ অরণ্য

READMORE