তোমার অভিলাসী মন

তোমার অভিলাসী মন

বেদনার নীল আকাশে
এক জোড়া বালি হাঁস ,
আমার শূন্য বুকে এখনও
তোমারই বসবাস..... ।

হৃদয়ের আড়শিতে ভাসে
চীরচেনা সেই প্রিয় মুখ ,
স্মৃতির অতলে হাড়িয়েছে
আমার পরিচিত সুখ.... ।

তোমার অভিলাসী মন
করে গেল উপহাস ,
আপন হলো মোর বিরহের গান
দন্ডে দন্ডে শুধু জলচ্ছাস..... ।

তুলি আর রং দিয়ে
তুমি আঁক রঙিন ছবি ,
হতাশার সাঁদা কাগজে
শব্দের মিশ্রনে আমি ব্যর্থ কবি ...।



নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধরা এবং সন্যাস আমি

অধরা এবং সন্যাস আমি





শীতের এই পরন্ত বিকেলে
উঁকি দিয়ে যাচ্ছে দিনের শেষ আলো টুকু
ক্লান্ত সূর্যটা ঢলে পরছে পশ্চিম দিগন্তের শেষ সিমানায়,
স্বার্থপর এই স্বন্ধ্যা মেতে থাকে নিজেকে নিয়ে
যেন তার সৌন্দর্যের ভাগ সে কাউকেই দিবেনা......
হয়তো বোকা চীল গুলোর মনেই থাকেনা
সীমানা পেরিয়ে যতই উপড়ে ভেসে বেড়াক
বীরদ্বর্পে প্রসারিত দুটি ডানায় ভর করে ,
অবশেষে ফিরে আসতে হয় নীড়ের টানে.......
ওই বোকা চীল গুলোর মতো আমাকেও যে এক সময়
ফিরে আসতে হয় অধরা নামের নীড়ের খোঁজে.......
কি করছ তুমি অধরা............?
হয়ত আঙ্গিনায় দাড়িয়ে আছ আনমনে
এই পরন্ত বিকেলের আভায়,
তোমার বাদামী রেশমি চুলে ঝিলিক দিয়ে যাচ্ছে
অলস রোদের সোনালী কিরন....
অথবা তোমার প্রিয় মানুষটি ফেরার অপেক্ষায়
প্রহর গুনে যাচ্ছ বড় বেশি ব্যাকুলতায়
হয়ত মনেরই ভুলে ভাবছ তুমি এখন আমায়.....
না না.....তা কেন হবে,যে মানুষটা হাড়িয়ে গেছে
বহুকাল আগে তোমার জীবন থেকে
১৩টা বসন্ত সণ্যাস হয়ে স্বাধনা করে চলেছে
অধরা নামের দেবীর আরধ্যে
সে মানুষটার কথা তুমি কেন ভাবতে যাবে....?
এখনতো তোমার বেশ কেটে যায় সময়
স্বামী,সংসার আর ছেলে পুলে নিয়ে.............
এখন কি আর এই ছন্নছাড়া অরণ্যের কথা
ভাববার সময় তোমার আছে............!
এখনতো তোমার অনেক ব্যাস্ত সময়
একাজ সে কাজ করে করে সময় কেটে যায়
যে সময়টা আমাকে এখন হতাশার সাগড়ে ভাসায়
আমাকে যন্ত্রনায় কাদাঁয়,জ্বালায়-পোড়ায়.....
অধরা.....এ কেমন সন্যাস জীবন আমার ?
এমনটি তো আমি চাইনি কখনও
তোমাকে ছাড়া একা একা বেঁচে থাকা যে ,
কতোটা কষ্টের তা তুমি বুঝবেনা কখনও.........
বড্ড বেশি অগোছলো যে তোমার অরণ্য
তোমাকে ছাড়া বড় বেশি অসহায়......
সিগারেটের ধোঁয়ায় উঁড়িয়ে সোনালী অতিত
এক রত্তি সুখ খুঁজে ফিরে প্রতিটি নির্ঘূম রজনি ....
মনের মাধুরি দিয়ে যখন তুমি
ফুল তুলে চলো সাঁদা রুমালে,
তখন আমি তোমায় সাঁজিয়ে তুলি
কবিতার ছলে শব্দের অলংকারে......
যখন তুমি সুখের স্বপ্ন দেখে চলো
গভির ঘুমে প্রিয়জনের বাহু বন্ধনে
তখন আমার দুচোখ ভিঁজে যায় শ্রাবনের জলে
অথবা কেটে যায় রাত শরৎ কাহিনী পড়ে...........
অধরা..... বলতে পার এ খেলা আর কত দিন ?
কতদিন আর এই একা একা পথ চলা......?


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্

ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্র




এখানে মন ভ্রান্ত এমন
শরতের আকাশে
মেঘ মাল্য যেমন...
ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্র ।
সন্ধ্যার আবীরে রুগ্ন তপন
কষ্টের বেলাভুমিতে
হাতছানি দেয় ভগ্ন স্বপন....
সম্পর্কের দায় ভার
কেবা ভাঙ্গিল মন কার
কেবা আপন সুখে সমাহার.... ।
কখনও পূর্ণিমায় ভেসে যায় চন্দ্রমান
কখনও চন্দ্রভূক অমাবশ্যায় ধাবমান
যে খেলা প্রকৃতি খেলে আসছে বহুকাল
সে খেলাই আমাদের হৃদয়ে বিরাজমান।



নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

আধ ফোটা ভালবাসা

আধ ফোটা ভালবাসা



এই একা একা পথ চলা আমাকে
কুড়ে কুড়ে খায়......
আমাকে ছিন্ন ভিন্ন করে প্রতিক্ষন
আমাকে তৃষিত করে দিন রাত...
এক মুঠো ভালবাসার জন্য 
প্রতিহিংসায় জ্বলে ওঠে আমার মন !
আধ ফোটা ভালবাসার জন্যে কাঙ্গাল আমি,
পেলামনা...কেউ আমায় ভালবাসি বলে
হৃদয়ের শত ভাগের আধ ভাগ ও দিলনা...
ছাঁয়ার মত লেপটে থাকে আমার সাথে
আমার যত না পাওয়া যন্ত্রনা.....
অতিতের মত আমায় পিছু ডাকে সর্বদা 
কষ্টের যত উপমা.............!
হৃদয়ের গোপন ঘরে আন্দলনে মেতেছে
নীল বর্নের কষ্টেরা.....
ঘুম গুলো বিদ্রহ করেছে সেই কবেই
শুধু বেঁচে থাকার প্রয়োজনে 
কিছুটা অন্ন আর তন্দ্রা.....!



নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধরাকে ভালবাসা


অধরাকে ভালবাসা
অরণ্য

পৌষের এই সন্ধ্যায় ক্লান্ত পাখি গুলো
ফিরে গেছে আপন নীরে....
সন্ধ্যার আচল ছুয়ে নেমেছে নিরবতা
নদীর মাতাল ঢেউ গুলো যেন,
প্রানহীন ,ছন্দহিন ভাবে পরে আছে
নেই আর ছুটে চলার শক্তি...
সচ্ছ জলের বুকে ভেসে আছে
চাদের অপরুপন ছবি ........।
বাসকের ঝোপের আড়ালে
ঝিঝি পোকাদের শুরু হয়েছে
বিরামহীন কথপকথন........
ঠিক এমন সময়ে বেড়ে চলেছে
আমার হৃদয়ের যত ব্যাকুলতা....!
এমন সময় কি করছ তুমি অধরা.....?
সংসারের ব্যাস্ততা শেষে এখন কি
বড় বেশি ক্লান্ত তুমি ...?
নাকি সাদা রুমালে একে চলেছ
রঙিন স্বপ্ন সুই আর সুতর বিন্যাসে...
অথবা নরম উলের চাদর জড়িয়ে
ইজি চেয়ারে বসে চোখ বুলিয়ে নিচ্ছ
কোনও গল্পের বইয়ের পৃষ্টায়.....
অথবা অলস দুটি চোখ তোমার
ডুব সাতারে পারি দিচ্ছ
আমাদের কল্পনার সেই পদ্ম দিঘি.....?
যে পদ্ম দিঘিতে আমি ভেসে চলেছি
অনন্ত কাল...........
হাড়ানো ভালবাসা খুজতে খুজতে
যে অরণ্য হাড়িয়ে গেল তল থেকে অতলে...
তার কথা কি এখনও মনে পরে তোমার...?
আমার তো তোমার মত ঘর নেই
নেই সাজানো সুখের সংসার.....
আমার বলতে তো তুমিই ছিলে আমার
যে দেবীর বিগ্রহে আজও পুজো দিই
মনের মন্দিরে,আরাধনার ছলে....
অধরা....বলতে পার আমায় কষ্ট বিলাসী
তাতে আমার এতটুকু কষ্ট নেই
আর আমি বলব এটাই আমার ,
ভালবাসার অহংকার........!
হয়তো একদিন কুড়ে কুড়ে শেষ হয়ে যাবো
হাড়িয়ে যাবো নিরবে ,তবুও...
তবুও তোমার দুয়ারে কখনও আসবোনা
এক মুঠো ভালবাসা ভিক্ষে চাইতে...
কখনও বলবনা আমাকে ফিরিয়ে দাও
সেই সব দিন গুলো,
আমাকে ফিরিয়ে দাও আমার যতো নির্ঘুম রাত...
অথবা বলবনা আমায় ফিরিয়ে দাও
আমার সেই নির্মল সোনালী প্রভাত........
বলবনা শ্রাবন দাও,বলবনা রোদ্দুর দাও
বলবনা আমায় ক্লান্তি বিহিন পথ দাও
অথবা প্রচন্ড তাপদাহে আমায়
এক ফোটা জল দাও.........

অধরা ........
আমি এই ভাঙ্গা চোড়া জীবন নিয়েই
তোমাকে ভালবেসে যাবো অনন্ত কাল...
স্বার্থহিন ভাবে একা একা........




নির্জন আহমেদ অরণ্য

READMORE