আয় ফিরে আয়


আয় ফিরে আয়




আষাঢ়ও শ্রাবনও ঘন বর্ষায়
তব চরনের মলে এখনও কি
বিজলি এসে চমকায়...?
মোর কি পরে মনে এই তমসায়..?
মনে কি পরে তব সেই দিন গুলি হায়
মোরে তো ডাকিয়া কহে শুধু ,
ওরে আয় ফিরে আয়.........!
মাঠ,ঘাট ধান ক্ষেত মারি
সর্বাঙ্গে কাদা মাটি মাখি
ছুটিয়া আসিতাম তব বাড়ি
মাথায় লইয়া এক রাশ বারি....
মনে কি পরনো তব হায়..?
এমনও শ্রাবনও দিনে দুজনায়
কতনা ভিজেছি শ্রাবন ধারায়......
মোরে তো ডাকিয়া কহে আজও
ওরে আয় তোরা ফিরে আয়.....!
এখনও শ্রাবন করিবে আপন
কদমের সুভাস এখনও আগেরি মতন
শুধু অভিমান ভুলে তুই
আরেকটি বার এই বুকে ফিরে আয়
ওরে আয় ফিরে আয়.......!

নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

আমার ঈস্বর জানে

আমার ঈস্বর জানে.

আমি চেয়েছিলাম একটা জনারণ্য হিন নির্জন পৃথিবী
আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে সাজাতে একটি সুখের সংসার
সে কথা আমার আত্মা জানে.........
তুমি ব্যাবধানের একটা সিড়ি জুড়ে দিয়েছিলে আমাদের ভালোবাসায়
তুমি চেয়েছিলে লোকালয়ে হোক আমাদের আবাস
তুমি চেয়েছিলে ইট পাথড়ে গড়া একটি সংসার......

আমি চেয়েছিলাম সমুদ্র তীরে কোন এক অরণ্যে ঘর বাধতে
আমি চেয়েছিলাম তোমার পাশে শুয়ে
সমুদ্রের ভেসে আসা আর্তনাদ শুনতে....
আমি চেয়েছিলাম আমাদের ঘর চাদের আলোতে আলোকিত করতে
সে কথা আমার আত্মা জানে...............

তুমি বরাবরই একটা ব্যাবধানের দেয়াল গড়েছিলে
আমাদের দুই হৃদয়ের মাঝে,
তুমি চেয়েছিলে আমাদের ঘর হোক কোন এক ব্যাস্ত শহড়ে
তুমি চেয়েছিলে আমাদের ঘর আলোকিত হোক
ফিলামিনের ঝলমলে আলোতে.......

তাই আমাদের দুরত্ব শুধু দিন দিন বেড়েই চলেছে
অবশেষে আমি জানতে পারলুম ,আসলে আমি তোমার জন্য নই
হয়তো আমি এই পৃথিবীর জন্যও নই
তাইতো নিরবে দুরে চলে গেছি ,অনেক দুরে.........
কিন্তু তোমার জন্যে আমার এই হৃদয়ের পরতে
যতটুকু ভালোবাসা রাখা আছে তাতে এতটুকু প্রতারনা নেই
সে কথা আমার ঈস্বর জানে.......!



নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধরা এবং বৃষ্টি

অধরা এবং বৃষ্টি


আজ সারাটা দিন অবিরাম ঝরছে শ্রাবন ধারা
সবুজ ধান গাছ গুলো যেন মনের আনন্দে
নৃত্যের তালে ছন্দে ছন্দে হেলে দুলে
বৃষ্টি স্নানে মেতেছে.........
সজনের ডালে  ভিজিতেছে  শালিক জোড়া 
এমনও দিনে কি করছ তুমি অধরা....... ?
বৃষ্টি তোমার ও ছিল প্রিয় ,আমিও হতাম দিশেহাড়া
কতবার ভিজেছি পাশা পাশি মোরা........
আজ সে দিন গুলি শুধু স্বপ্ন আর সুখের কল্পনা...
আজও বৃষ্টির জল আমাকে টানে
টেনে টেনে নিয়ে যায় তোমার পানে......
কিন্তু কোথায়...? সেই সুখতো আমি আর পাইনা ,
বৃষ্টির  শিতল জল আমায় ভিজিয়ে দেয় কিন্তু.....
কিন্তু আমার আমিকে শিতল করেনা
আমার এ তৃষিত হৃদয়টাকে একটু শান্তি দিতে পারেনা.....
তবুও আমি এখনও তোমারই অনুভুতি খুজি বৃষ্টির জলে.....
দু হাত মেলে তোমাকেই কাছে ডাকি মনের ভুলে....
অধরা ..তুমিকি অনুভব করতে পারছ  আমায় ?
তুমি কি অনুভব করতে পারছ ঐ বৃষ্টির জলে আমার পরষ ? 
তুমি ছারা কে আছে বলো আর ?আমার এ ব্যাকুলতা জানবার........
কতটা দহনে আমি জ্বলি বিহনে তোমার.....
কষ্টের বালুচরে এ কেমন বিষাদ ?
আমার বলতে শূন্যতা ছারা কিছু নেই আজ  আর.........
কখনও কি কোনও পরিসরে ভেবেছ  আমায় ?
এই অরণ্যের দিবা রাত্রি কি করে কেটে যায় ?
ভাগ্যের নির্মম পরিহাসের  পাশা পাশি
এখনতো আমাকে শ্রাবনের জল ও পোড়ায়...........!


নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

ক্ষমা করো আমায় অধরা


কেমন আছ অধরা...........?
নির্জন এই মধ্যরাতে যখন
পৃথিবী ঘুমিয়ে পরেছে ক্লান্তির ভারে
ঠিক তখনি আমি হেটে চলেছি
তোমার ভালোবাসার দুরন্ত মেঠো পথে....
চাদের নীল জোছনা যেন সে পথ
ঢেকে দিয়েছে নরম নীল গালীচার আবরনে ।
কি চিনতে পেরছ আমায় তুমি অধরা......
আমি ....আমি অরণ্য...........
যে অরণ্য হাড়িয়ে গিয়েছিলো নিরবে
হৃদয়ের অদৃশ্য বন্ধন একদিন
স্বার্থপরের মতো ছিন্ন করে
এক বুক অভিমান নিয়ে,
ভুলে গিয়েছিলো যে অরণ্য ,চাইলেই যে,
সব কিছু ভুলে যাওয়া যায়না..........
ফিরে আসতে হয় এক অদৃশ্য সুতোর টানে.........
আমি এসেছি ...আমি এসেছি ফিরে অধরা...
বিশ্বাস করো অধরা...প্রাচ্যের ঝলমলে আলো
আমাকে এতটুকু মোহিত করতে পারেনি
যতোটানা তুমি পেরেছিলে সামান্য দ্বীপ জ্বেলে
সমুদ্রের উত্তাল ঢেউ আমায় এতটুকু
মাতাল করতে পারেনি অধরা
যতটানা মাতাল করেছিলে আমায় তুমি
তোমার ভালোবাসার মাদকতায়...........
চোখের সামনেই পরেছিলো এক অশান্ত সমুদ্র
অথচ.....অথচ এই আমি তোমাকে ফেলে
কল্পনার জোয়ারে ভেসে চলে গিয়েছিলাম
ভালোবাসার দেবীর খোজে.........
বুঝতেই পারিনি তখন আমিই ছিলাম
অধরা নামের এক দেবীর আরধ্য পুরুষ.......
ক্ষমা করো আমায় ...অধরা নামের বৃত্তের
বাহিরে যাওয়ার সাধ্য যে আমার নেই.......
কি ক্ষমা করবেতো আমায়............
আজন্ম দন্ডপ্রাপ্ত ভালোবাসা হিনতার দায়ে
এই শূন্য মানুষটিকে কি তুমি
ক্ষমা করতে পারবেনা শেষ বারের মত.......
সব ভুল শুধরে নিয়ে ,নষ্ট কষ্ট নামের
ঝরাপাতা গুলো সমুদ্রের জলে বিসর্জন দিয়ে ,
তুমিকি পারবেনা অধরা.... এই অরণ্যকে
আজীবনের মতো আপন করে নিতে...?

নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

ভালোবাসার অপেক্ষা

ভালোবাসার অপেক্ষা

কেউ আমাকে একমুঠু সুখ দিলোনা
ভালোবাসার পূর্ন চন্দ্র গিলে
কেউ আমার হাত ধরে কখনও 
ভালোবাসি বললনা.....
অখচ এই একটি চাওয়া নিয়েই আমি
অপেক্ষার পর অপেক্ষা করে গেছি
কতো কাল ,তা ঠিক এখন আর মনে পরেনা
তবুও আমার এতটুকু ক্লান্তি নেই অপেক্ষার..
এই অপেক্ষাই আমাকে বাচতে শেখায়
এই অপেক্ষাই আমাকে স্বপ্ন দেখায়....
আমাকে প্রচন্ড ক্ষর তাপে পোড়ায়
আবার শ্রাবনের শিতল জলেও ভেজায়.....
ভালোবাসা আহা: ভলোবাসা.......
এই ভালোবাসা বীনা জীবন চলেনা
 আবার কারো জীবন থেমেও থাকেনা,
ভালোবাসা আর আমি দু জনেই
চলেছি খুব পাশা পাশি সমান্তরাল দুরত্বে,
ঠিক যেন রেল এর দুটি সরু পাটি
চলে গেছে বহুদুর.... পাশ পাশি...
চোখ মেলে দেখা হয়নি  কখনও ।


নির্জন আহমেদ অরণ্য

READMORE