আমার বিদ্রহি মন


আমার বিদ্রহি মন



আমার বিদ্রহি মন আমায় ভাবায়
আমাকে গোপনে গোপনে কাদায়...
আমাকে ঘৃনা করতেও শেখায়
আবার ভালোবাসতেও শেখায়....।

আমার বিদ্রহি মন কখনও কখনও
আমার স্বত্বার সাথে তুমুল বিদ্রহে জড়ায়
আবার কখনও কখনও অতি গোপনে
নিরবে সন্ধি করে যায়........।

জীবনের এতো গুলো বসন্ত পেরিয়ে
দ্বিধা,দন্দ,বিদ্রহ,অথবা বিগ্রহ এড়িয়ে
নিজের মনের কাছেই রয়ে গেলাম অচেনা
রয়ে গেলাম বড় বেশি অজানা....।

এ আমার অপারগতা না কি ব্যার্থতা ?
না কি আমার অসাধ্য সাধনার ফসিল ?
হয়তো এক জীবন অথবা তারও বেশি কাল
হবেনা জানা,যতোই থাকিনা কেন নিজেতে বিলিন..।

চার দেয়লের ঘর,ছয় জানালার ভিতর
আপন ঘরেই আমি আজও রইলাম পর ,
সাঙ্গ হবে যেদিন খেলা,ছারতে হবে রঙের মেলা
শূন্য হাতে যাবো চলে,শূন্য-ই রযে যাবে মোর ঝোলা..।



নির্জন আহমেদ অরণ্য
 

READMORE
 

মুক্তি যুদ্ধ এবং দুটি কবিতা


             (১)

ভয় নেই মা-গো তোর ভয় নেই



ভয় নেই মা-গো তোর ভয় নেই
শত্রুর ভয়ে মা-গো আমরা ভিতু নই
হাল চাষা হাতে আমরা যেমন ,
ফলাতে পারি সোনা...
তেমনি শত্রুর তরে অশ্র হাতে
রুখে দাড়াতে জানি মা....
ভয় নেই মা-গো তোর ভয় নেই
শত্রুর ভয়ে মা-গো আমরা ভিতু নই......।
স্বাদ্ধ্য আছে কার ?তোকে ছিনিয়ে নেবার ?
আমরা তোর সন্তান ,অসীম পাহাড়
পোয়োজনে মা-গো তোর কোলে
ঘুমিয়ে যাবো চীরতরে ........
তবু শত্রুর কাছে মানবোনা হার....।
ভয় নেই মা-গো তোর ভয় নেই
মৃত্যুর ভয়ে মা-গো আমরা ভিতু নই...........

_____________________________________
_____________________________________

            (২)
        
 বীজয়ের গান

যাদের নিবেদিতো প্রানের বিনিময়ে
আমরা ভেসেছি স্বাধীনতার জোয়াড়ে
যারা শক্ত হাতে অশ্র ধরে দিয়ে ছিলো রক্ত
মোরা যুগে যুগে রইবো তাদের স্মরনে রিক্ত,
যাদের কারনে আজ আমি গাই বাংলার গান
যাদের জন্যে আজ আমার স্বাধীন প্রান
তাদের স্মরনে গেয়ে যাবো আজীবন
মোরা শ্রদ্ধা ভরে বীজয়ের গান...........
হৃদয়ের গভিরে যে,তোমাদেরই অবস্থান ।



(মহান মুক্তি যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যে সব মুক্তি যোদ্ধা জীবিত
তাদের প্রতি আমার হৃদয়ের গভির থেকে রইলো প্রান ঢালা শ্রদ্ধা)
নির্জন আহমেদ অরণ্য.................

READMORE
 
অধরা আমার অমৃত সুখ


অধরা ...কেউ জানুক আর নাইবা জানুক

তুমিতো জানো ,তুমি আমার অমৃত সুখ...

আমার রোদ্দুর নীল আকাশে উরে যাওয়া

সাদা তুলোর মেঘ....আমার উঠুনে ঝরা

শ্রাবনের শান্ত শিতল জল.........অথচ...

অথচ অধরা আজ আমি তোমার

ভালোবাসার প্রবল ঝড়ে লন্ড ভন্ড হয়ে

হৃদয়টাকে যে কতোবার জোড়া লাগিয়েছি

পেরেকের পর পেরেক ঠুকে ঠুকে তা আমিই জানি ....

অনেকে আমাকে বলে আমি নাকি কষ্টবিলাসী...

মিছে মিছি তোমার স্মৃতি বুকে ধরে রাখি....

কিন্তু আমি তো জানি .... যে অধরা আমার -

হৃদয়ের দেয়ালে লেপ্টে আছে সাদা রঙের মতো

যে অধরা আমার চোখের কোনে জমে আছে জলের মতো

তাকে তো আর চাইলেই আমি সরাতে পারিনা.....

তাই সাধের জীবন তোমার কাছে বন্ধক রেখে

আজও তোমাকেই ভালোবাসি অধরা..........

অধরা আমি পারিনি আজও তোমার মতো

জীবনটা সাজাতে , এখনো সেই আগের মতোই

অগোছালো ছন্ন ছারা আমার জীবন.....

অধরা... তোমার অরণ্য এখনো জীবনের অংকের

সুখকর মিলন ঘটাতে পারেনি.......যোগ বিয়োগের খেলায়

আজও বিয়োগের দাড় বেয়ে যাচ্ছে ক্লন্ত মাঝির মতো...

আজ তুমি পূর্ন অধরা ...এক রত্তি সুখের সংসার তোমার

তোমার সংসারের আনাচে কানাচে শুধু সুখের ছরা ছরি....

আর.....আর আমার জীবনটা এখনো রয়ে গেলো শূন্য......

মিথ্যে বলবোনা অধরা.... মাঝে মাঝে মধ্যরাতে

একটু ঘূমের জন্য পাগল হয়ে ওঠে আমার ক্লান্ত দুটি চোখ

তনদ্রা কিছুতেই আসেনা,বিছানায় এপাশ ওপাশ করে

কেটে যায় রাত....তখন আমার ভিষন হিংসে হয় তোমার জন্য

মনের গভিরে কষ্ট গুলো ফুসে ওঠে কেউটের মতো.....

গর্জে ওঠে সমুদ্রের গর্জনের মতো...

.প্রচন্ড অভিমানে ঝড় তোলে মনের আকাশ জুরে.....

আমাকে ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ি ঝর্নার জলে........

আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় আঘাতে আঘাতে

লাল রক্তের নদী বয়ে যায় একে বেকে নিরবে..........

আমি আবার প্রান শক্তি ফিরে পাই

ভোরের শিশির ভেজা তুলসী পাতার জলে.....

ভুলে যাই সব ,হাজাড়ও কষ্টের প্রহর.........

আবারো তোমাকেই ভালোবাসি অধরা ...........

আমার সমস্ত ভালোবাসা তোমার পায়ে -

ঢেলে ঢেলে দেই স্বার্থহিন ভাবে পূজোর ছলে.........

কেউ না জানুক অধরা ....তুমিতো জানো

তোমাকে ভালোবাসতে পারাতেই -

আমার জীবনের অমৃত সুখ...............।



নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

আমার স্বার্থপর রুপ


আমাকে তোমরা ভালোবাসতে না পারো


আমাকে ঘৃনা করো,আমি তাতেই তৃপ্ত...


আমাকে সুখ দিতে হবেনা .কষ্ট দিও


তোমাদের কষ্ট গুলো আমি যত্ন করে তুলে রাখবো ।


আমাকে ফুল না দিলেও এতোটুকু আপত্তি নেই


আমি ভুলে ভুলে জীবনটা নিরলস সাজাতে পারি....


আমি তোমাদের সুন্দর স্বপ্ন গুলোতে ভাগ চাইনা


শুধু স্বপ্ন ভাঙ্গার দিন গুলো আমাকে দিও ।


এখন আমার হৃদয়টা পাথরের মতো


বোধশক্তি হিন একটা জড়ো পদার্থ,


কষ্টেরা মাথা ঠুকে ক্লান্ত হয়ে যায় , কিন্তু


তাদের আপন করে নিতে আমার এতোটুকু ক্লান্তি নেই


আবেগ-অনুভুতি অথবা অনুরাগ


এসব কিছু এখন আমার ফেলে আসা অতিত


আর অতিতও আজ-কাল আমাকে পিছু ডাকেনা


স্বার্থপরের মতো শুধু নিজেকে পূজো দিই


দিবা-নিশি সারাবেলা , তাই বলে তোমরা


আমাকে করুনা করোনা ,শুধু ঘৃনা করো ।














নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

আমি এবং আমার কিছু কথা





নিশাচর বলে  আমি ভেবনা তোমরা
আমি জীবনের কাছে হেরে গেছি
সিগারেটের পেকেট শূন্য আর
ঠান্ডা কফীর পেয়ালা দেখে ভেবনা
আমি প্রান হিন হয়ে বেচে আছি..
আমি বার বার ভাগ্যের দুয়ারে কড়া নেরে
ব্যার্থ হয়ে আবারো নতুন করে
সব কিছু ভুলে সময়ের স্রোতে ভেসেছি ...
আমি হারতে শিখিনি,আমি নষ্ট হয়ে যাইনি
আমি বিকিয়ে দেইনি আমার মনুষ্যত্ব
সস্তা দামের সুখ কেনার জন্য
নষ্ট পল্লির কোন প্রমদ বালার হাতে
কিছু অর্থ গুজে দিয়ে ভালোবাসার
সওদা করতে পারিনি আজও...
আমিতো শুধু রাতের আধারকে আপন করেছি...
আর আধারের মাঝে আলো খুজেছি.............


নির্জন আহমেদ অরণ্য
READMORE