একটা নির্ঘূম রাত এবং তুমি

একটা নির্ঘূম রাত এবং তুমি


স্মৃতির জানালা খুলে জেগে আছে নির্ঘূম দুটি চোখ,
মনে পরে আজও হৃদয়ে ফ্রেমে জড়ানো সেই প্রিয় মুখ....
স্মৃতিগুলো হাতছানি দিয়ে ডাকে, গাঁয়ে জড়ানো কষ্টের নীল চাদর
কতো দিন হয়ে গেলো পাইনি অনুভবে বন্ধু তোমার আদর........


এলোমেলো কতোকিছু ভেবে কেটে যায় আমার প্রহর,
তন্দ্রা আসেনা কভু,তুমিহীনা তৃষিত হৃদয় বড়ো বেশি কাতর..
বেলা শেষে পাখি ফিরে যায় আপন নীরে,
আমি কেনো একা এতো মানুষের ভিরে ?


ভিজে যায় চোখের কোন, হাড়ানো দিন গুলো ভেবে,
আজও দ্বাড় খুলে বসে থাকি,জানিনা তুমি ফিরবে কবে...
একদিন হৃদয়ের অরণ্য ছিলো সবুজ ঘাসে ঘাসে ঢেঁকে,
আজ সেখানে তপ্ত মরু,মরিচিকা হয়ে তোমার মুখছ্ছবি ভাসে...


আমি চাইনা আর এই ভুলে ভরা জীবন,
আমি চাইনা আরেকটা নতুন নির্ঘূম রাত....
আমি ঘুমোতে চাই অবুজ শিশুর মতো,
আমি চাই একটা নির্মল সোনালী প্রভাত.......






নির্জন আহমেদ অরণ্য

READMORE
 

আজি প্রথম শ্রাবনো ক্ষনো

আজি প্রথম শ্রাবনো ক্ষনো


আজি আষাঢ় শ্রাবনো ঝড়ো ঝড়ো লগনো
আঁধার কালো মেঘো মাল‌্য ভ্রাম্য গগনো,
রিমি ঝিমি বরিষনে বিজলী ধ্বনি ঘনো ঘনো
এমনি পরিসরে আজি উতলা মনো মন্দিরো ।


ভিরু ভিরু চরনে এসেছিনু মল্লিকা বনে
শ্রাবনো জলে স্নান করিবো মনেরো হরোষে,
কদমো ঝড়া সৌরভে সুরভিতো বাতাসও
শ্রাবনের জলে ভিজিলো মোর সর্বাঙ্গ ।


মুষল ধারায় ঝড়িতেছে বারি
আজি প্রথমো শ্রাবনো ক্ষনো,
ঝড়ো হাওয়ায় দুলিতেছে এক স্বন্ধ্যা মালতি
ভেবেছিনু দোলনায় দুলিতেছে বুঝি মেঘেরো রানি ।


হিজল তলার ঘাটে আজি একি অপরুপ
দিঘিরো জলে ণৃত্য রতো বুঝি বর্ষা কুমারী,
বৃষ্টির ছন্দে ণূপুরে সেকি রিমি ঝিমি ধ্বনি
আ:হা আজি জুড়াইলো বুঝি মোর কর্ণযুগল,সার্থক এই রজনি ।


সার্থক জন্ম মোর জন্মেছিনু এই বঙ্গে
সার্থক শৈশব মোর,লুটায়ে জড়ায়েছিনু ধুলি মোর অঙ্গে,
দেখেছি রুপেরো বাহার দু নয়ন ভরিয়া
স্বাধ নাহি মোর অপরুপ দেখিবার পৃথিবী ঘুরিয়া ।


মোর কুন্জে যদিগো আসে মৃত্যু দ্যূত কভু
আসেগো যেনো মেঘেরো পালকি চড়িয়া প্রভু,
মিনতি করি সদা বিধাঁতার তরে
শেষ স্নান যেনো হয় মোর শ্রাবনের জলে ।






নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধঁরা এবং বিধাতার মৃত্যু

অধঁরা এবং বিধাতার মৃত্যু


এই দোতলা ঘরের জানালাহীন কামড়াঁটি আমার,
এখানেই আমার বসবাস...
এই ঘরেই প্রতিদিন আমার মৃত্যু হয় ।
এলো মেলো অগোছালো একটি কামড়াঁ
ঠিক আমারই মতো অনেকটা শূন্য .......
এই অরণ্যের জীবনে এখন যেমন আর কেউ নেই ,তেমনি
এই ঘরটিকে আদরে যত্ন করে সাঁজানো গুছানোর কেউ নেই,
অধঁরা ,তোমার অরণ্যের হৃদয়টা যেমন শূন্য এখন
তেমনি এই ঘরের দেয়ালে আঁটানো প্রতিটা ফ্রেমও শূন্য ।




অধঁরা... এই ঘরেই আমার মৃত্যু হয় প্রতিদিন
এই মরন খেলা খেলতে খেলতে এখন আমি ক্লান্ত.....
তবুও এই খেলার কোন শেষ নেই
যেমনি বিধাতার কোন মৃত্যু নেই...............।
আমার মৃত্যু হয় তোমার ভালোবাসায়.
আমার মৃত্যু হয় তোমাকে হাড়ানোর বেদনায়..
আমার মৃত্যু হয় তোমার দেয়া ৯০৫ টা চিঠির অতলে...
আমার মৃত্যু হয় নির্ঘূম রাতে হাড়ানো স্মৃতির পটে....
তবুও দেখ অধঁরা..........
আমার এই মৃত্যুর কোন শেষ নেই
যেমনি বিধাতার কোন মৃত্যু নেই............।


তোমাকে পেয়ে হাড়ানোর কষ্ট যে কতোটা কঠিন
আমি ছাড়া কেউ জানবেনা কোনও দিন ।
শুধু আমিই জানি...
তোমাকে ছাড়া বেঁচে থাকা যায়না অধঁরা.....
তোমার অরণ্যের শুষ্ক নয়ন জোঁড়া
এখনো দরজার পানে চেয়ে থাকে তোমার অপেক্ষায়...
এভাবেই অধঁরা....
এই ঘরে আমার মৃত্যু হয় প্রতিদিন ....
আমি আবার জন্ম নেই তোমার ভালোবাসায়....
আমার মৃত্যুর কোনও শেষ নেই
যেমনি বিধাতার কোনও মৃত্যু নেই...........।


আমি জানি অধঁরা হয়তো,
আমার এই পাঁজড় ভাঙ্গা আর্তনাদ
তোমার কর্নযুগল এখন আর স্পর্ষ করবেনা ....
তবুও আমি এখনো তোমার পথ চেয়ে থাকি,
যেভাবে চাতক মেঘের প্রতিক্ষায় থাকে......
সেভাবেই আমি ভাগ্যের দুয়ারে দুমরে পরি প্রতিদিন
তোমাকে ফিরে পাওয়ার আকাঙ্খায়......
অধঁরা.............
এভাবেই আমার মৃত্যু হয় প্রতিদিন
এ খেলা চলে দিনের পর দিন ,রাতের পর রাত
তবুও বিধাতার কোনও মৃত্যু নেই
এ খেলারও কোনও শেষ নেই...............






নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

অধঁরা এবং সমুদ্র

অধঁরা এবং সমুদ্র


অধঁরা কেমন আছ...?
জানিনা তোমাকে কেন যে আজ এত মনে পরছে...
তোমার কথা ভেবে ভেবে নির্ঘূম রাত করেছি ভোর...
তবুও যেন তোমায় নিয়ে ভাবার কোনও শেষ নেই ।


মন কিছুতেই মানেনা, যে অধঁরা আমায় একা করে গেলো,
আজন্ম সাঁজা প্রাপ্ত আসামীর মতো ...
আজীবনের শূন্যতা উপহাড় দিয়ে,
সে কি আর ফেরবে................?


নদীর মতো হৃদয়ের দু কূল ভেঙ্গে দিয়ে ___
সুখের খোঁজে সমুদ্রের অতলে হাড়ালো যে অধঁরা..
সাগড়ের উন্মাদ জোয়ারে ভাসবে বলে...
তার কি এই শান্ত নিথর নদীর কথা মনে পরে......?


ভয় হয় অধঁরা আজ তোমাকে নিয়তির কাছে ফিরে চাইতে,
কি আছে এই বিত্তহীন ভাঙ্গা চুরা অরণ্যের কাছে....?
এক বুক নিভৃত ভালোবাসা ছারা,
যে তোমাকে সুখি করার স্বপ্ন দেখে দুচোখ ভরে....।


হয়তো আমি সমুদ্রের মতো বিশাল নই
আকাশের মতো অসীম নয় আমার স্বপ্ন....
কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য যে,অসীম ভালোবাসা,
তা ক্ষনে ক্ষনে গর্জে উঠে,সমুদ্রের গর্জনের মতোই......।






নির্জন আহমেদ অরণ্য
READMORE
 

বলার ছিলো অনেক কিছুই

বলার ছিলো অনেক কিছুই

নির্জন আহমেদ অরণ্য

বলার ছিলো অনেক কিছুই...বলতে পারিনা...
অনেক কিছুই দেখতে পারি সইতে পারিনা...
মুখ খুলতে গেলেই অনেক বাধা...
কিছুই করতে পারিনা......
এই দেশেতে থাকতে গেলে...
অন্ধ কানুন মানতে হবে...
এই কথাটাই মানতে পারিনা...
অনেক কিছুই বলার ছিলো ...বলতে পারিনা...
মিটিং নমের সেটিং চলে....
সব যায়গাতেই ভাই....
কোন দেশেতে গেলে বলো...
শান্তি আমি পাই..........?

READMORE